বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে তিন ইউনিয়নে আওয়ামী লীগ একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৫:৫৭ এম
মতলব দক্ষিণে তিন ইউনিয়নে আওয়ামী লীগ একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণে ৪টি ইউনিয়নে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ২৮ নভেম্বর রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪টি ইউনিয়নের সকল ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৩৯টি কেন্দ্রে প্রায় ৩৪ হাজার ৮৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৪টি ইউনিয়নের মধ্যে ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো. শহীদ প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান মোল্লা (ঘোড়া প্রতীক) নিয়ে ৪ হাজার ৭শ’ ৯৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. মিজানুর রহমান সেলিম (নৌকা প্রতীক) নিয়ে ৪ হাজার ৪শ’ ৮০ ভোট পেয়েছেন,, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. জাহিদুল ইসলাম (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৮ শত ৪০ ভোট।বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. মিজানুর রহমান সেলিম (নৌকা প্রতীক) নিয়ে ৪ হাজার ৪শ’ ৮০ ভোট পেয়েছেন,, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. জাহিদুল ইসলাম (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৮ শত ৪০ ভোট।

২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধা মামুন (নৌকা প্রতীক) নিয়ে ৬ হাজার ৪শ’ ৪৪ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র নাছির আহম্মেদ অরুন (ঘোড় প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৫৯ ভোট, মো. ওমর ফারুক কোকিল তালুকদার (মোটর সাইকেল প্রতীক) পেয়েছে ২ হাজার ৩শ’ ২৮ ভোট, মো. রতন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১শ’ ৯৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন (হাতপাখা প্রতীক) নিয়ে পেয়েছেন ১ হাজার ৭শ’ ৮৩ ভোট।

Model Hospital

৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা (নৌকা প্রতীক) নিয়ে ৫ হাজার ৩শ’ ৩০ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউসুফ পাটোয়ারী (আনারস প্রতীক) নিয়ে পেয়েছেন ৮শ’ ৭৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আনিসুর রহমান (হাতপাখা প্রতীক) নিয়ে পেয়েছেন ৪ হাজার ৭শ’ ৪০ ভোট।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital