হাজীগঞ্জে মাতৃভূমি ক্রিড়া সংঘের বিজয় র্যালি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জে মকিমাবাদ ক্রিড়া সংঘের পক্ষ থেকে একটি বর্নাঢ্য বিজয় র্যালির আয়োজন করা হয়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে সাধারণ সম্পাদক মোস্তফা জামালের নেতৃত্বে ও ক্রিড়া সম্পাদক মো. সারোয়ার হোসেন জুয়েলের সার্বিক তত্বাবধানে হাজীগঞ্জ রেলস্টেশন বটতলা নিজ কার্যালয় থেকে শুরু হওয়া বর্নাঢ্য বিজয় র্যালিটি হাজীগঞ্জ বাজার, বিশ্বরোড, টার্মিনাল, মডেল কলেজ হয়ে পূণরায় প্রধান কার্যালয়ে এসে এক সভায় মিলিত হয়।










