শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অপশক্তি রুখে দেয়ার প্রত্যয়ে মতলব উত্তরে মহান বিজয় দিবস উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ২:০৭ পিএম
অপশক্তি রুখে দেয়ার প্রত্যয়ে মতলব উত্তরে মহান বিজয় দিবস উদযাপন

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা ক্যাম্পাসে নির্মিত বিজয় ভাস্কর্যে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন’সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ।

সকাল ৯ টার উপজেলা ক্যাম্পাস সংলগ্ন (প্রস্তাবিত)শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন উড়িয়ে বিজয় দিবসের উদ্বোধন করা হয়। পরে সেখানে কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে উপজেলা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১১ টায়(প্রস্তাবিত) শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, ছেংগারচর পৌরসভার সহায়ক রেফায়েত উল্যাহ দর্জি ও এড. জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

Model Hospital

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড. রুহুল আমিন, ছেংগারচর পৌর প্রশাসক আল এমরান খান, এএসপি (কচুয়া সার্কেল) আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন, বিএলএফ কমান্ডার আব্দুল খালেক, মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুজাম্মেল হক, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক ফারুক হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বাধীনতা একদিনে আসেনি। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ,২ লক্ষ মা-বোনদের সম্ভ্রমহানি ও ৩০ লক্ষ আত্নত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ।যেই স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়ে ছিলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তারই কন্য শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।এর মধ্যেও চক্রান্ত চলছে, যে কোন চক্রান্ত মোকাবেলায় আমাদেরকে সজাক দৃষ্টি রাখতে হবে। সোনার বাংলা প্রতিষ্ঠার স্বার্থে, ষড়যন্ত্রকারীদের মোকাবোলায় আওয়ামী পরিবারের লোকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার পাশে থাকুন। দেশকে আরো এগিয়ে নিয়ে যান। নির্বাচন আসছে দেশে নানা জটিলতা সৃষ্টি হবে কিন্তু আপনাদের সজাক দৃষ্টি রাখতে হবে। উস্কানী হতেপারে কিন্তু বিভ্রান্ত হওয়া চলবেনা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital