বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে সংবর্ধনা পেলেন ৬৩ বীর পুলিশ মুক্তিযোদ্ধা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ২:১৯ পিএম
চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে সংবর্ধনা পেলেন ৬৩ বীর পুলিশ মুক্তিযোদ্ধা
দেশকে রক্ষা করতে আমরা যুদ্ধে যেতে বাধ্য হয়েছি; বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক

:: সাইদ হোসেন অপু চৌধুরী : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক বলেছেন, কোন কিছু পাওয়ার আশায় আমরা যুদ্ধ করিনি। দেশের পরিস্থিতি এরকম হয়েছিলো দেশকে রক্ষা করতে আমরা যুদ্ধে যেতে বাধ্য হয়েছি। আমাদের নিয়ে আমাদের দেশ ও সন্তানরা আমাদের নিয়ে গর্ববোধ করে। এটাই আমাদের পাওয়া। আমাদের মধ্যে দেশ ও সংস্কৃতির চেতনা ছিলো। আমরা কি পেলাম সেটা বড় কথা নয়, কিন্তু এ জাতি কি পেলো, তা জানতে চাই জাতির কাছে।

তিনি গতকাল ১৭ ডিসেম্বর সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাকে অষ্ট্রিলিয়ায় একটি প্রোগ্রামে বলা হলো আমার মুক্তিযুদ্ধের ইতিহাস বললে। তারা ইতবহাস শুনে বললো তোমাকে নিয়ে একটা সিনেমা করা যায়। আমি তাদের বলেছিলাম প্রত্যেক মুক্তিযোদ্ধাদের কাহিনী নিয়ে সিনেমা করা যেতো। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে হৃদয়ে লালন ও ছড়িয়ে দেয়ার মাধ্যমেই মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে।

Model Hospital

চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন প্রমূখ।

সদর সার্কেল ইয়াসিন আরাফাত এর  পরিচালনায় পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ তাদের মুক্তিযুদ্ধকালীন ঘটনাসমূহের স্মৃতিচারণ ও অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বকাউল, অবসরপ্রাপ্ত কনেষ্টেবন তোফাজ্জল হোসেন, জহিরুল হক ভূইয়া, আমির হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

এসময় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অতিথিবৃন্দ ও অন্যান্য পুলিশ কর্মকর্তাগণকে সাথে নিয়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে স্বাগত জানান।

অতিথিরা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের উত্তোৱনী, ক্রেষ্ট এবং উপহার তুলে দেন। অনুষ্ঠানে ৬৩ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital