বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে হিউম্যানিটিস অর্গানাইজেশনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৪:৩২ পিএম
মতলব দক্ষিণে হিউম্যানিটিস অর্গানাইজেশনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটিস অর্গানাইজেশন এর আয়োজনে  ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ঘিলাতলী একাদশ বনাম পাঁচঘড়িয়া একাদশ।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে ফুটবল খেলার শুভ সুচনা করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলে ঘিলাতলী একাদশকে হারিয়ে চেম্পিয়ান ট্রফি লাভ করে পাঁচঘড়িয়া একাদশ। এর আগে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটিস অর্গানাইজেশন কর্তৃক ৬ টিমের নকআউট পর্বের খেলায় জয় লাভ করে ফাইনাল নিশ্চিত করে উক্ত দু’টি দল।
খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
হিউম্যানিটিস অর্গানাইজেশনের সভাপতি ফরহাদ আহমেদ আলীর সভাপ্রধানে এবং সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুম ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি এবং হিউম্যানিটিস অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আরিফ বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জমির হোসেন পাটোয়ারী, যুবলীগ নেতা ও নারায়ণপুর ডিগ্রি কলেজের সাবেক হিতৈষী সদস্য মো. রাসেল প্রধান, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, সাংবাদিক সমির ভট্টাচার্য, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কাউছার আলম পান্না।
এ সময় উপস্থিত ছিলেন, আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. ফয়েজুল আলম, যুবনেতা মো. সোহাগ বকাউল, মো. নূরে আলম, মো. সিরাজুল ইসলাম প্রধান।
ফুটবল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন জিশান আহমেদ এবং ধারা বর্ণনায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিতার্কিক হাসান মাহদি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital