বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে নির্মাণশিল্পীদের নিয়ে কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৭:৪১ এম
হাজীগঞ্জে নির্মাণশিল্পীদের নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জে বিল্ডিং নির্মাণে কেমিক্যাল ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লিমিটেডের আয়োজনে নির্মাণশিল্পীদের নিয়ে  রোববার সন্ধ্যায় নার্গিস ফুড ভ্যালিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির ছিলেন  এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানীর উপদেষ্টা ও চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট  এর কনস্ট্রাকশন বিভাগের প্রধান প্রকৌশলী মো. খোরশেদ আলম খান।

কর্মশালায় ভবন নির্মাণ কাজে কেন কেমিক্যাল ব্যবহার করা প্রয়োজন এই বিষয়ে স্লাইড প্রদর্শনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল  কোম্পানীর  জেনারেল ম্যানেজার- প্রকৌশলী মো. মনির হোসাইন।

খায়রুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের (ম্যানেজার জোন-৫) রাজেশ মহাজন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি সাংবাদিক মুনাওয়ার  কানন।

Model Hospital

কর্মশালার শেষ পর্যায়ে র‌্যাফেল ড্র পরিচালনা করেন এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানীর  বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ মো. রাকিব পাটওয়ারী। অংশগ্রহনকারী নির্মাণশিল্পীদের মাঝে রাতের খাবার পরিবেশন ও গিফট বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital