বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ 

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ১:৫৩ পিএম
শাহরাস্তিতে উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ 
মো.  মাসুদ রানা : শাহরাস্তিতে বিজয়ের ৫১ বছরে শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের নবঘটিত কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (১৬-ডিসেম্বর) শাহরাস্তি উপজেলা কমপ্লেক্স এ শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিসৌধে নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসের প্রথম প্রহরে নবঘটিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু ও সাধারণ সম্পাদক জেড এম আনোয়ারের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ উপজেলা কমপ্লেক্স সমবেত হন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু দলীয় নেতৃবৃন্দদের নিয়ে  স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীদের সম্মানের স্থাপিত স্মৃতিসৌধে দাঁড়িয়ে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বলেন, জাতির সূর্যসন্তানের ঐতিহাসিক অবদানে কিঞ্চিৎ ঋণ শোধের অভিপ্রায়ে আমরা সমবেত হয়েছি। তাদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এ অনুপ্রেরণা শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগকে আগামী আন্দোলন-সংগ্রামে রসদ যোগাবে।ওই শক্তিকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী দিনে শাহরাস্তি হাজীগঞ্জের আসনটি উপহার দিব।
এ সময় তিনি শাহরাস্তি উপজেলা আলীগের সভাপতি হিসেবে অধিষ্ঠিত করায় কৃতজ্ঞচিতে  দলীয় কর্মী সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
এদিকে অনুরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ মেজর  অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির আদর্শ ও রাজনৈতিক  রোড ম্যাপ বাস্তবায়নে সকলের সহযোগিতার প্রত্যাশা করে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি ।পরে নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এরপরেই শাহরাস্তি পৌরসভা আলীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম চৌধুরী, দলীয় নেতৃবৃন্দদের কে নিয়ে শহীদের প্রতি অনুরূপ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
ওই সময় তিনি আহসান মঞ্জুরুল  ইসলাম জুয়েল স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে প্রতিক্রিয়ায় বলেন, পৌরসভা আলীগের যে দায়িত্বভার তিনি গ্রহণ করেছেন তা সফলভাবে  বাস্তবায়নে আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী-সমর্থকদের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।
একই প্রত্যাশার কথা পুনর্ব্যক্ত করেন পৌর সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।