বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র উপদেষ্টা ও সাবেক সভাপতি আঃ রব পাটওয়ারীর ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ২:০৪ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র উপদেষ্টা ও সাবেক সভাপতি আঃ রব পাটওয়ারীর ইন্তেকাল
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি, বর্তমান কমিটির উপদেষ্টা সদস্য ও জিলানী চিশতি কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য আব্দুর রব পাটওয়ারী (৯০) ইন্তেকাল করছেন।
তিনি গত ১৮ ডিসেম্বর রবিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্য জনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কর্ম জীবনে ব্যবসার পাশাপাশি বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলেন।
সোমবার (১৯ ডিসেম্বর) বাদ জোহর পাইকদী নিজ বাড়িতে জানাজা শেষে শাহিত হন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৩ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে তার জানাজায় অংশ গ্রহন করেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি বাকের খন্দকার, ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, জেলা জাসাস এর আহবায়ক এমদাদুল হক মিলন, শাহমাহমুদপুর ইউপি সচিব এমএ কুদ্দুস আখন্দ রোকন, জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাবলু, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আঃ রশিদ মাস্টার, আলফাজ উদ্দিন মিয়াজী,  ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি কবির হোসেন রনি, সাধারণ সম্পাদক কামাল মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল দেওয়ান, সদর উপজেলা ওলামা দল নেতা মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক মহসীন তপদার, যুব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপি’র নেতা জাহাঙ্গীর খান, আব্দুল আজিজ মিজি, ফখরুল ইসলাম, সমাজসেবক মাওলানা শরিফুল ইসলাম পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউপি সদস্য ইব্রাহিম তালুকদার, জিয়া তপদার, সোহাগ পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের আহবায়ক রুবেল পাটওয়ারী, যুগ্ম আহবায়ক মজিব ক্বারী, জহির বেপারী, ইউনিয়ন যুবদল নেতা আরিফ তালুকদার, মমিন খান, ফয়েজ পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন নয়ন, ইউনিয়ন ছাত্রদল নেতা শাকিল পাটওয়ারী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital