শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাধারণ মানুষ যেন অল্প সময়ে উন্নত সেবা পায়; ডিসি কামরুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৩:৫২ পিএম
সাধারণ মানুষ যেন অল্প সময়ে উন্নত সেবা পায়; ডিসি কামরুল হাসান
মোঃ মাসুদ রানা : চাঁদপুর জেলা প্রশাসকের শাহরাস্তি নবনির্মিত ভূমি অফিস, সহকারি কমিশনার ভূমির কার্যালয়ের ডেকোরেশন, অফিস আঙ্গিনার সৌন্দর্য বর্ধন কার্যক্রমের পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২০-শে ডিসেম্বর) বিকেলে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের সাহাপুর মৌজায় চাঁদপুর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে স্থাপিত ভবন আঙ্গিনা তিনি পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান সরকারি রুটিন সফরে এসে শাহরাস্তি নবনির্মিত ভূমি অফিস ও সহকারী কমিশনার ভূমি কার্যালয় পরিদর্শনে যান।
 
সেখানে তিনি গেলে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ ও সহকারী কমিশনার ভূমি মোঃ আমজাদ হোসেন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সিক্ত করেন।
ওই সময় সহকারী কমিশনার ভূমি জেলা প্রশাসককে অত্র ভবনের সুযোগ সুবিধা আঙ্গিনায় সৌন্দর্যবর্ধন ও ভবন ডেকোরেশন কার্যক্রমের বিভিন্ন বিষয়ে অবহিত করেন। পরে তিনি অবকাঠামোর মূল ভবন, ভবন সংলগ্ন পুকুর ঘাটলা, আঙ্গিনার সৌন্দর্য বর্ধন কার্যক্রম, সহকারী কমিশনারের ভূমি অফিস কক্ষ ডেকোরেশন কার্যক্রমের পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় তিনি জনগণের সেবার মান যেন সহজীকরণ হয় সে বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের পরামর্শ প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ, সহকারী কমিশনার ভূমি মোঃ আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এ আর এম জাহিদ হাসান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, তহসিলদার মোঃ আব্দুল মান্নান, মনির হোসেন, মোঃহাবিব হাবিবুল্লাহ, বিভিন্ন ইউনিয়নের তসিলদার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, মূল ভবনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাজনক সময়ে উদ্বোধন করবেন।
ওইদিন জেলা প্রশাসক নবনির্মিত ভূমি অফিসের সম্মুখে একটি কৃষ্ণচূড়া গাছ, উপজেলা নির্বাহী অফিসার একটি সীতা ফলের গাছ রোপন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital