শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বিজয় মেলা মঞ্চে সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ৩:১১ পিএম
বিজয় মেলা মঞ্চে সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ডিসেম্বর বুধবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক ও খ বিভাগে প্রতিযোগীরা নির্ধিরিত দু’টি কবিতা আবৃত্তি করেন।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, চাঁদপুর পুরাণবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, দৈনিক শপথ পত্রিকায় প্রকাশক ও সম্পাদক কাদের পলাশ।
যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিযোগিতা উদযাপন পরিষদের সমন্বয়কারী আশিক বিন রহিম ও ফাতেমাতুজ জোহরা।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতা উদযাপন পরিষদের আহ্বায়ক কে এম মাসুদ, সদস্য সচিব মুহামদ ফরিদ হাসান, সমন্বয়কারী সাইদ হোসেন অপু চৌধুরী শরিফুল ইসলাম, প্রমুখ।
প্রতিযোগিতায় ২টি বিভাগে মোট ৯ জন বিজয়ী হয়। ক বিভিগে বিজয়ীরা হলেন (১ম) তাসপিয়া আক্তার, (২য়) জিনিয়া ইসলাম, (৩য়) মুহতাদী শাফী, (৪র্থ) ফারহানা ফিরোজ (অর্পা)।
খ’ বিভাগে প্রথম হয়েছে জান্নাতুল মাইশা, ২য় মারজান মো. সৌরভ, ৩য় (যৌথভাবে) মাহজাবিন জান্নাত ও নুসরাত জাহান সামিয়া এবং ৪র্থ মাহিয়া আক্তার।
আজ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার চিত্রাংকন ও ২৪শে ডিসেম্বর শনিবার নিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৪ দিনব্যাপী প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।