শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ২৩টি ইটভাটা অনুমোদন বিহীন চলছে

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ২:২৫ পিএম
ফরিদগঞ্জে ২৩টি ইটভাটা অনুমোদন বিহীন চলছে

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান ঘেঁষে গড়ে উঠেছে অনুমোদন বিহীন ২৩টি ইটভাটা।

এ সকল ভাটায় জ্বালানি হিসাবে পুড়ছে কাঠ। ফলে জমির উর্বরতা হারানোর পাশাপশি ফসল নষ্ট হওয়াসহ শিক্ষার্থীরা রয়েছে চরম ঝুঁকিতে। পরিবেশ ও জীববৈচিত্রের উপর বিরোপ প্রভাব ফেলছে। ডাকাতিয়া নদীর পাণি দূষণ হচ্ছে। গণস্বাক্ষরে লিখিত অভিযোগ দিয়েও অনুমোদন বিহীন ইটভাটা বন্ধ করা যাচ্ছেনা।

উপজেলায় ২৫টি ইটভাটার মধ্যে মাত্র ১টির অনুমোদন রয়েছে। বাকীগুলো অনুমোদন ছাড়াই চলছে অর্ধশতাব্দি যাবত। ভাটাগুলো হচ্ছে, ইউএনবি,এমএসবি, এমএন্ডবি, বাগপুর ব্রিক্স,কেবিএফ, একতা ব্রিক্স,জেবিএম, নাফিসা, এমআইবি, বিজেকে,টিএনবি,এমএমবি, মশিউর ব্রিক্স, শাহ আলম ব্রিক্স ফিল্ড ।

গল্লাক ডিগ্রী কলেজের উত্তর পাশের্^ রয়েছে একাধিক ইটভাটা যা থেকে পরিবেশ দূষণসহ শিক্ষার্থীরা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। মুন্সীর হাট আলিম মাদ্রাসার ভবন ঘেঁষে পূর্ব পাশে গড়ে তুলা হয়েছে ইট ভাটা আর পশ্চিম পাশের্^ ভবন ঘেঁষে রাখা হয়েছে বালির স্তুপ। গোয়াল ভাওর হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ইটভাটা যা পরিবেশে দূষণ করাসহ গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।

Model Hospital

পরিবেশ অধিদপ্তর বলছে, পরিবেশ দূষণ থেকে রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতিতে, তাই নিয়ম অমান্য করলে ছাড় দেয়ার সুযোগ নেই। পরিবেশ আইন অনুযায়ী ফসলি জমির পাশে ইটভাটা স্থাপনের কোনো বিধান নেই। একই সাথে সর্বসাধারণের স্বাস্থ্যগত দিক বিবেচনা করে ভাটা চালাতে হবে।

বছরের পর বছর অবৈধভাবে ফিল্ডগুলো চলতে থাকলেও প্রশাসন কার্যকরী কোন পদক্ষেপ নেয়নি। কালেভদ্রে মোবাই কোর্ট দিয়ে কিছু জরিমান করেই দায়িত্ব পালন চলছে। তবে শীর্ষ প্রশাসনসহ মাঠ প্রশাসনের সাথে সমজোতা করেই চলানোর সত্যতা পাওয়া যায়।

প্রশাসনের জাতীয় বিভিন্ন দিবস পালনে আর্থিক সহযোগীতা নেওয়ার সত্যতাও পাওয়া গেছে। তবে ফিল্ড মালিকরা এ বিষয়ে মূখ খুলতে নারাজ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুননেছার কাছে জানতে চাইলে তিনি জানান, অবৈধ ইটভাটাগুলোর তালিকা জেলা প্রশাসনের দপ্তরে পাঠানোর পাশাপাশি অচিরেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হান্নান জানান, অনুমোদন বিহীন ইটভাটার বিরোদ্ধে কোন ছাড় নয়। ইট তৈরির সিজন মাত্র শুরু হয়েছে। অচিরেই অনুমোদন বিহীন ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital