শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর কলাকান্দা ইউনিয়নে ভোট গণনায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ২:০৮ পিএম
মতলব উত্তর কলাকান্দা ইউনিয়নে ভোট গণনায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুর মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোটগ্রহণ অথবা পুনঃ ভোট গণনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী মো. শফিকুল ইসলাম।

সোমবার (২৯ নভেম্বর) সকালে দশানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরাজিত মেম্বার প্রার্থী মো. শফিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে একজন ইউপি সদস্য প্রার্থী ছিলেন। ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা নিজেদের মতো ভোট গণনা করে তাদের ইচ্ছামত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। অথচ শতভাগ নিশ্চিত ছিলাম যে উক্ত নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়েছে এবং ভোটে অনেক এগিয়ে ছিলাম। কিন্তু তারা আপোষ যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে কারচুপি করেছে। আমি জনগণের ভোটে বিজয়ী। যেখানে মাত্র ৩ ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে।

এমনকি আমার রেজাল্ট শীট পর্যন্ত দেওয়া হয়নি। আমার ফুটবল মার্কার ১৯৪ ভোট দেখানো হয়। বিজিত প্রার্থীর ভোট সংখ্যা ১৯৭। আমার ১৩টি ভোট প্রিজাইডিং অফিসার নষ্ট করেছেন। জনগণের ভোটে আমি জিতলেও প্রহসনের মাধ্যমে পরাজিত করা হয়েছে। অত্র প্রহসনমূলক নির্বাচনের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত সত্য ঘটনা উদঘাটন হবে। সংবাদ সম্মেলনে তিনি পুনরায় ভোটগ্রহণ অথবা পুনঃ নির্বাচনের দাবি জানান।

Model Hospital

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও মুন্সী আজিম উদ্দীন ডিগ্রী কলেজের প্রফেসর শরিফুল্লাহ এজেন্টদের বের করে দিয়ে ৩ ঘন্টা পর রিজাল্ডসীট প্রস্তুত করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ সহ নির্বাচন ট্রাইবুনালে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। আরো বক্তব্য রাখেন, সমাজসেবক আবু নাছের ছৈয়াল, সাবেক ইউপি সদস্য সোলায়মান, লিটন ছৈয়াল। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital