বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হলেন চাঁদপুরের কৃতি সন্তান সুজিত রায় নন্দী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১২:৪৪ পিএম
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হলেন চাঁদপুরের কৃতি সন্তান সুজিত রায় নন্দী
সাইদ হোসেন অপু চৌধুরী : বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে প্রদত্ত ক্ষমতাবলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্র রাজনীতি থেকে আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে জয় বাংলার মিছিলে এক সাহসী কর্মী, চাঁদপুরের কৃতি সন্তান সুজিত রায় নন্দীকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করেছেন। সুজিত রায় নন্দী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে নিষ্ঠাৱ সাথে দায়িত্ব পালন করেন।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের
উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্মেলনে সারা দেশের আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিপুল উপস্থিতি সম্মেলন স্থলকে পরিণত করেছে উৎসবের ময়দানে।
সুজিত রায় নন্দীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করায় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ইতিহাস, ঐতিহ্য, সাফল্য ও অর্জনের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামীলীগ মানেই অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, আওয়ামী লীগ মানেই আর্ত-মানবতার সেবায় সকলের পাশে থেকে কাজ করা। বঙ্গবন্ধুর আদর্শ মানেই দেশপ্রেম। বঙ্গবন্ধুর আদর্শ মানে সৎভাবে বেঁচে থাকা। বঙ্গবন্ধু আদর্শ মানে সবার কথা ভাবা। ন্যায় কথা বলা। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হওয়া গৌরবের। বঙ্গবন্ধুর সৈনিক হওয়া গর্বের।
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা করা। কিন্তু আজ সেই মহান নেতা বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে নেই। কিন্তু তার সুযোগ্য কন্যা উন্নয়নের ধারাবাহিকতায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন খাতে দেশকে উন্নয়নের ধারাবাহিকতায় তার পিতার স্বপ্ন তিনি বাস্তবায়ন করে চলেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital