শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রের মেরুদন্ড ঠিক হলে নাগরিকও ঠিক হবেন; শামছুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ১:৫৪ পিএম
রাষ্ট্রের মেরুদন্ড ঠিক হলে নাগরিকও ঠিক হবেন; শামছুল ইসলাম

এস এম ইকবাল : ফরিদগঞ্জে বিজি মডেল একাডেমি’র বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ের বর্ডার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি সীমান্তবর্তী এলাকায় শিক্ষা বিস্তারে নিরলস কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা’য় অবস্থিত ইউনাইটেড ভয়েস অব সাউথ এশিয়ান কানাডিয়ান্স, অন্টারিও’র প্রেসিডেন্ট শামছুল ইসলাম।

তিনি তাঁর বক্তব্যে বলেছেন, ‘শিক্ষা’ হচ্ছে- পরিবার, সমাজ ও রাষ্ট্রের মেরুদন্ড। রাষ্ট্রের মেরুদন্ড ঠিক হলে নাগরিকও ঠিক হবেন। অন্যথায়, ঘরের ভেতরে বাইরে দুর্ঘটনা ঘটবে। ‘সামাজিক কাজ শ্রেষ্ঠ কাজ’ উল্লেখ করে তিনি বলেন, সমাজের জন্যে কাজ করলে পরিবারসহ সকলে উপকৃত হবেন, একা ভালো থাকা যায় না। সমাজকর্মীদের স্বীকৃতি দিতে ও মূল্যায়ন করতে হবে। তাহলে, সমাজকর্মীর সংখ্যা বাড়বে। সমাজ সুন্দর হলে, সবাই সুন্দর হবে। তিনি বলেন, শিখতে হবে মৃত্যুর পূর্ব পর্যন্ত।

এ অনুষ্ঠানে এসে সবার কাছ থেকে শিখেছি। ‘শিক্ষা’ হবে সম্মিলিত অংশ গ্রহণের ভিত্তিতে। নিজের দায়িত্ব সম্পর্কে জানতে হবে। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুধু ‘বিনোদন’ ভ্রমণ করলে হবে না, সে সঙ্গে শিক্ষা ভ্রমণও থাকতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশের নানা স্থানে যেতে হবে জ্ঞান আহরণের জন্য। শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ তলা ভবন থাকলে কি হবে, যদি সেখানে প্রায়োজনীয় শিক্ষা না থাকে। অপরের সফলতা ও ভালো কাজের ‘স্বীকৃতি’, ‘ধন্যবাদ’ দিতে হবে। ভুল করলে “দুঃখিত” বলতে হবে।

Model Hospital

তিনি আরও বলেন, সাগরে যেমন করে নদী মিলিত হয়, তেমনভাবে বিজি মডেল এ্যাকাডেমী (মাধ্যমিক বিদ্যালয়) এর মাঠে কৃষক, শ্রমিক, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সকল কারিগর তথা শ্রেণি পেশার মানুষ মিলিত হয়েছেন।

ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকায় অবস্থিত ‘বিজি মডেল একাডেমী’ (মাধ্যমিক বিদ্যালয়) এর প্রথম উদ্যোক্তা হুমায়ুন কবির, বনি আমিন বাবলু, এ্যাডভোকেট রেজাউল করিম রিয়াজ, ইসমাইল হোসেন, খোরশেদ আলম এর উদ্যোগে এ বিদ্যালয় আজ পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। পরবর্তীতে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও অসংখ্যজন। তাদের সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন।

২৪ ডিসেম্বর শনিবার বিজিআই ফাউন্ডেশন আয়োজিত শিক্ষাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ, অভিভাবক, শ্রমিক, সাংবাদিক সম্মিলিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানে নগদ ১০ লাখ টাকা প্রদান করেন। কয়েকশত অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

২০১৪ সালে উপজেলার বর্ডার বাজার এলাকায় প্রতিষ্ঠিত হয় জিবি উচ্চ বিদ্যালয়। এতে, এগিয়ে যান স্থানীয় ভোলা গাজী বাড়ির কয়েকজন উদ্যোক্তা। তাদের ডাকে সাড়া দেন এলাকাবাসী। ধীরে ধীরে বিদ্যালয়ে শিক্ষার্থী বাড়তে থাকে। বর্তমানে প্রায় দুই শত শিক্ষার্থী নিয়ে ১৪ জন শিক্ষক বিদ্যালয়ে পাঠদান করছেন। অনুষ্ঠানে, শিক্ষার্থীদের মধ্য থেকে ৩৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন স্তরে বৃত্তির অংশ হিসেবে নগদ টাকা ও সনদপত্র প্রদান করা হয়। অন্যদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরষ্কার।

সাবেক প্রধান শিক্ষক মুকবুল আহমেদ বিএসসি’র সভাপতিত্বে সংবর্ধিত অপর অতিথিবৃন্দ হলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট ও ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. আব্বাস উদ্দিন, ইয়র্ক রিজিয়ন ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড, অন্টারিও, কানাডা’র শিক্ষক মিসেস শাহীন আক্তার ও এ্যাথনিকা স্কুল এন্ড কলেজ, কুমিল্লা’র অধ্যক্ষ মো. মাকসুদুল আজম।

বক্তব্য রাখেন, এ্যাডভোকেট রেজাউল করিম জিল্লু, স্পেন প্রবাসি জামাল উদ্দিন মনির, ফরিদগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, সদস্য আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

সঞ্চালনা করেন, এ্যাডভোকেট রেজাউল করিম রিয়াজ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital