বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইহুদি খ্রিস্টানরা কোরআনকে রিচার্জ করে অনেক কিছুই আবিষ্কার করেন; রেদওয়ান খান বোরহান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ২:৪২ পিএম
ইহুদি খ্রিস্টানরা কোরআনকে রিচার্জ করে অনেক কিছুই আবিষ্কার করেন; রেদওয়ান খান বোরহান
গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের নানুপুরের ঘাসিপুর জামেয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মাঠে বাৎসরিক ইছালে ছাওয়াব ও দোয়ার মাহফিল রবিবার (২৫ ডিসেম্বর) বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি এবং চাঁদপুর -৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী, সিটি নিয়ন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রেদওয়ান খাঁন বোরহান।
তিনি তার বক্তব্যে বলেন, কোরআন এমন একটা কিতাব যা আজকে ইহুদি খ্রিস্টানরা এই কোরআনকে রিচার্জ করে অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। রাসুল (সাঃ) এর পূর্ব পুরুষ ও বর্তমানেও সমস্যার সমাধান কি সেটাও কোরআন দিয়েছে। আর সকল কিছুর মূল্যায়ন হয়েছিল একমাত্র আল্লাহ রাসূলের কারনে।
এখানে আমরা অনেকেই লেখা পড়া করে শিক্ষিত হচ্ছি কিন্তু সত্যিকারের সু শিক্ষায় শিক্ষিত হতে পারি নাই। আমাদের সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও বাবা মাকে পরিচর্যার জায়গা হয়না, হয় বৃদ্ধাশ্রমে। অথচ একজন রাজমিস্ত্রী তার বাবা মাকে না খাইয়ে নিজে খান না। এ শিক্ষা, শিক্ষা না, যে শিক্ষা মানব কল্যাণে কাজে আসে না। আমরা উম্মতে মোহাম্মদী হিসেবে এবং দুনিয়া ও আখেরাতের মুক্তির জন্য নিজেদের জীবনকে কুরআন ও হাদিসের আলোকে পরিচালনা করতে হবে। এর মধ্যেই আমাদের প্রত্যেকের জন্য কল্যাণ নিহত রয়েছে। তিনি আরো বলেন, আমি একজন আওয়ামী লীগ এর কর্মী হিসেবে মানুষের সেবা করার চেষ্টা করছি। আগামীতেও এর দ্বারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হাফেজ মাওলানা মহিববুল্লাহ পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ও বিশিষ্ট তাফসিরকারক আলহাজ্ব হযরত মাওলানা নেছার আহমাদ।
মাওলানা আবুবকর পাটওয়ারীর পরিচালনায় আরো বয়ান পেশ করেন ঢাকার শ্যামপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি রেদওয়ান উল্যাহ পাটওয়ারী, ফরিদগঞ্জের গাজীপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক আব্দুল মমিন, কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর দ্বিনীয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ উল্যাহ, ঘাসিপুর বাইতুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা তাজল ইসলামসহ বহু ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে তাশরিফ আনেন।
ঘাসিপুরের হুজুর মরহুম আলহাজ্ব হযরত মাওলানা ইয়াকুব আলী (রহঃ) এর ২৬ তম ও আলহাজ্ব হযরত মাওলানা শহীদউল্যাহ পাটওয়ারী (রহঃ) এর ৯ম বাৎসরিক ইছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ঘাসিপুর জামেয়া হাফেজিয়া কোরআনিয়া মাদ্রাসার সভাপতি আমেরিকা প্রবাসী মোঃ রিয়াজ সরকার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।