শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বিজয় দিবস উপলক্ষে কাছিয়াড়ায় দিন ব্যাপি ক্রীড়া অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৬:২৪ পিএম
বিজয় দিবস উপলক্ষে কাছিয়াড়ায় দিন ব্যাপি ক্রীড়া অনুষ্ঠান

এস এম ইকবাল : ফরিদগঞ্জ উত্তর কাছিয়াড়া যুব সমাজের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দিন ব্যাপি ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬ ডিসেম্বর সোমবার ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে উত্তর কাছিয়াড়া যুব সমাজের উদ্যোগে দিন ব্যাপি ক্রীড়া ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান সম্পর্ন হয়।

অনুষ্ঠানের মধ্যে ছিলো কোরআন তেলাওয়াত, বিভিন্ন বয়সিদের দৌড় প্রতিযোগিতা, বিস্কেট, দীর্ঘ লাফ, ক্রিকেট ম্যাচ, বল অদল বদল, কলা গাছ, হাঁড়ি ভাঙ্গা খেলাসহ বিবাহিত ও অবিবাহিতের দঁড়ি টানার মধ্যদিয়ে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

মো. ফারুক হোসেন রন এর পরিচালনায় দিন ব্যাপি ক্রীড়া অনুষ্ঠান উদ্ভোদন করেন পৌর সভার সাবেক প্যানেল মেয়র মো. খলিলুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথি হিসেবে উপপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম পাটওয়ারী, আব্দুল মতিন, মুরাদ পাটওয়ারী, আবদুর রহীম পাটওয়ারী, নান্নু গাজী , মিন্টু ভূঁইয়া, ফারুক ভূঁইয়া, শরীফ তপদার, জসিম চৌধুরী ও হৃদয় গাজী প্রমূখ।

Model Hospital

আয়োজকদের মধ্যে ছিলেন, আরিপ পাটওয়ারী, তারেক পাটওয়ারী, ফরহাদ ভূঁইয়া, কাউছার মিজি, রাজু ভূঁইয়া, আকরাম পাটওয়ারী, মো. হাছান পাটওয়ারী, তানভির হোসেন বাবু, মাহফুজুর রহমান বাবু, সোহাগ তফদার, গোলাম রাব্বি, মো.আনিছ ও আশরাফ উাদ্দন সবুজ। এসময় বিভিন্ন প্রতিযোগীতা শেষে বিজয়িদের হাতে  পুরস্কার প্রদান করা হয়।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।