বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগের ব্যাডমিন্টন টুর্নামেন্টে যৌথ চ্যাম্পিয়ন শাহরাস্তি ও মতলব উত্তর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৩:২৫ পিএম
চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগের ব্যাডমিন্টন টুর্নামেন্টে যৌথ চ্যাম্পিয়ন শাহরাস্তি ও মতলব উত্তর
মোঃ মাসুদ রানা : চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগীয় অফিস সমূহের আয়োজনে এক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ -ডিসেম্বর) রাতে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের গার্ডেন আঙ্গিনায় এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই রাতে চাঁদপুর জেলার ও উপজেলার স্বাস্থ্য বিভাগের ডাক্তার, কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা এ আয়োজনে অংশগ্রহণ করেন। ওই রাতে  এ  খেলায় একদিকে  শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বনাম মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের খেলোয়ারদের মধ্যে প্রতিদ্বন্দিতা হয়।
পরে ওই খেলায় মাঝ রাতে বৃষ্টি হানা দেওয়ায়  শাহরাস্তি ও মতলব উত্তর দলকে যৌথ চ্যাম্পিয়ার ঘোষণা করে খেলার ভাগ্য নির্ধারণ করা হয়। এ খেলা উপলক্ষে গার্ডেন আঙ্গিনায় অংশগ্রহণকারী ও অতিথিদের জন্য চটপটি কফি শপ এবং পরে ভোজনের  ব্যবস্থা ছিল।
প্রতিদ্বন্দ্বিতা পণ্য এই খেলাটি প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করে উপভোগ করেন চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা: মোঃ শাহাদাত হোসেন, সহকারি পরিচালক ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল চাঁদপুর ডাঃ গোলাম কাওসার হিমেল, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন, চাঁদপুর জেলার সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের  ডাক্তারা অংশগ্রহণ  করেন ।
এছাড়া শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার কর্মকর্তা-কর্মচারী এ আয়োজনে সার্থক ও সফল করতে আন্তরিকভাবে সহযোগিতায় করেন।
এ আয়োজন সফল ও সার্থক হওয়ায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:  মোঃ নাসির উদ্দিন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।