বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ১১:১২ এম
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোটার : কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক মো. ইব্রাহীম মিয়ার (দুরন্ত ইব্রাহীম) বিরুদ্ধে উপজেলার বাসাবাড়িয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগ পাওয়া গেছে। ইব্রাহীম তার মা ও বোন প্রভাব বিস্তার করে ওই জমি দখল করেছেন বলে ভুক্তভোগী উত্তম সরকার কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

উত্তম সরকার অভিযোগে উল্লেখ করেন, প্রায় দুই মাস পূর্বে তার ভাই সুশীল সরকারের সাথে জমি সংক্রান্ত বিরোধে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল।

পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তার ভাই সুশীল সরকার ও পিতা প্রিয়লাল সরকার উত্তম সরকারকে সাড়ে ৮শতক জমি রেজিস্ট্রি করে দেওয়ার মধ্য দিয়ে ওই অভিযোগের আপোষ মিমাংসা হয়।

বিবাদী দুরন্ত ইব্রাহীম থানা হতে অভিযোগ তুলে নেওয়ার কথা বলে নন জুডিসিলায় খালি ৩টি স্ট্যাম্পে উত্তম সরকারের সাক্ষর নিয়ে নেয়। গত ৭ জানুয়ারি রাতের কোন এক সময়ে লোকচক্ষুর আড়ালে ইব্রাহীম জমি ভরাট ও দখলের উদ্দেশ্যে ওই সম্পত্তির মাঝ খানে বাঁশের বেড়া দেয়।

Model Hospital

উত্তম সরকার সংবাদ পেয়ে নারায়নগঞ্জ থেকে কচুয়ায় এসে ইব্রাহীমের কাছে এ বিষয়ে জানতে চাইলে ইব্রাহীম তাকে ভয়ভীতি- হুমকি প্রদর্শন করে। গত ৯ জানুয়ারী রাতে উত্তম সরকার তার সম্পত্তির দখল ফিরে পেতে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ছাত্রলীগ নেতা মো. ইব্রাহিম মিয়া জানান, উত্তম সরকার জমি বিক্রি করবে বলে আমার মায়ের কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে টাকা নিয়েছে। বায়না সূত্রে আমি উক্ত সম্পত্তিতে বাশের বেড়া দিয়েছে।

ইব্রাহীম মিয়ার মা ফাতেমা বেগম জানান, উত্তম আমার কাছ থেকে স্ট্যাম্পের মাধ্যমে ৬ লক্ষ ৯০ হাজার টাকা নিয়েছে। এখন সে জমির রেজিস্ট্রি দিচ্ছে না।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম খলিল জানান, অভিযোগ প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।