বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ছাত্রলীগ নেতা ইব্রাহীমের বিরুদ্ধে চাঁদাবাজী, গরু চুরি সহ বহু অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ১:৩৭ পিএম
কচুয়ায় ছাত্রলীগ নেতা ইব্রাহীমের বিরুদ্ধে চাঁদাবাজী, গরু চুরি সহ বহু অভিযোগ

স্টাফ রিপোর্টার : কচুয়া সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজে শাখা ছাত্রলীগের নবঘোষিত কমিটির আহবায়ক মো. ইব্রাহীম মিয়া (দুরন্ত)। সম্প্রতি সে ওই কলেজে শাখা ছাত্রলীগের আহবায়ক ঘোষনা করা হয়। এই ছাত্র নেতার বিরুদ্ধে চাঁদাবাজী, গরু চুরি সহ এলাকায় বহু অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা তার ক্ষমতার দাপটে ভয়ে আতংকে মুখ খুলতে সাহস পায়না।

শনিবার রাতে কড়ইয়া ইউনিয়নের বাসাবাড়িয়ায় উত্তম সরকার নামের এক ব্যাক্তির বাড়ির পাশের দখলীয় জমি লোক চক্ষুর অন্তরালে রাতের বেলা বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্ট করে। থানায় অভিযোগের পর সে পুলিশের নিষেধ অমান্য করে মঙ্গলবার রাতে ওই জমিতে বালি ফেলে ভরাট করতে গেলে থানা পুলিশ বাধা প্রদান করে।

ছাত্রলীগ নেতা ইব্রাহীমের হুমকি ধমকির ভয়ে আতংকিত হয়ে উত্তম সরকার অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।বিষয়টির ন্যায় বিচার পেতে উত্তম সরকার বুধবার কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মো:ইব্রাহীমকে প্রধান বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ কতৃপক্ষ সূত্রে জানা যায়, ইব্রাহীম মিয়া বর্তমানে ওই কলেজে অধ্যয়নরত কোন শিক্ষার্থী নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্র নেতা জানান মো: ইব্রাহীম ৪ বছর পূর্বে উপজেলার কোমরকাশা গ্রামের পাটওয়ারী বাড়ির দুলাল পাটওয়ারী মেয়ে মিথিলা চাঁদনী লিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে তাদের তিন বছরের একটি ছেলে সন্তানও রয়েছে।

Model Hospital

বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ওই কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ মজুমদার অনিক জানান, ইব্রাহীম আমাদের কলেজের ছাত্র নয় এবং এক সন্তানের জনক এমন একজনকে এই কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী। এব্যাপারে আমি জেলা ছাত্রলীগের বরাবর অভিযোগ করলেও এর কোন প্রতিকার পাইনি।

উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সোহাগউদ্দীন বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী বিবাহিত কেউ কিংবা ছাত্রত্ব না থাকলে কেউ ছাত্রলীগের পদ পেতে পারে না। তবে কচুয়া কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠনের এখতিয়ার জেলা ছাত্রলীগের।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. সালাউদ্দীন সরকার বলেন, মো. ইব্রাহিম মিয়ার বিবাহের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দীনের মুঠোফোনে (০১৭১৭-৯১০০৪৯) বার বার যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে না পেরে সাধারণ সম্পাদক মো. ছাদ্দাম হোসেন খানের সাথে কথা হলে তিনি জানান, ইব্রাহিম মিয়া যদি বিবাহিত হয় এবং তার যদি ওই কলেজে ছাত্রত্ব না থাকে তাহলে ছাত্রলীগের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা ও ছাত্রলীগের একাধিক ত্যাগী নেতাকর্মী জানান, কার খুঁটির জোরে মো. ইব্রাহিম দুরন্ত বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের ছাত্রত্ব না থেকে এবং বিবাহিত হয়েও কিভাবে একটি সুনামধন্য প্রতিষ্ঠান যা জাতির পিতা বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত এমন একটি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক হয় তা আমাদের বোধগম্য নয়। কার খুঁটির জোরে সে সংখ্যালগু পরিবারের সম্পত্তি দখল ও এই সমাজে বিভিন্ন প্রকার অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে?

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।