সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ছাত্রলীগ নেতা কর্তৃক সংখ্যালঘুর সম্পত্তি দখল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ২:৩৭ পিএম
কচুয়ায় ছাত্রলীগ নেতা কর্তৃক সংখ্যালঘুর সম্পত্তি দখল

নিজস্ব প্রতিনিধি : কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মো. ইব্রাহিম মিয়া (দুরন্ত) একটি ভুয়া বায়না পত্র তৈরি করে বাসাবাড়িয়ার উত্তম সরকারের সাড়ে ৮ শতক সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয়।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার দুপুরে চাঁদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম খলিল ও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) নাজিমউদ্দীন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন।

তদন্ত শেষে ইব্রাহিমের বায়নাপত্রটির সঠিক তথ্য উপস্থাপন করতে না পারায় ইব্রাহিম কর্তৃক জোর পূর্বক দখলকৃত সংখ্যালঘু উত্তম সরকারের জায়গা ছেড়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক জমি দখলদার ইব্রাহিম রবিবার সকাল ৮টার মধ্যে নিজ দায়িত্বে অবৈধভাবে দখল করা সম্পত্তির উপরে তার দেওয়া বাঁশের বেড়া সরিয়ে নেওয়ার বিষয়ে নিজেই সম্মাতি প্রকাশ করে। পুলিশ প্রশাসনের নির্দেশে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার পরও ১২ ঘন্টা পেরিয়ে গেলও এই রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রলীগ নেতা ইব্রাহিম অবৈধভাবে উত্তম সরকারের সম্পত্তি থেকে বাঁশের বেড়া সরিয়ে নেয়নি।

পুলিশ প্রশাসনের সুস্পষ্ট নির্দেশ থাকার পরও কার ক্ষমতার প্রভাব খাঁটিয়ে ইব্রাহীম দখল করা সম্পত্তির জায়গায় বেড়া না সরিয়ে এলাকায় দাবরিয়ে বেড়াচ্ছে। স্থানীয় জনগনের অভিমত তাহলে কি পুলিশ প্রশাসনের চেয়েও ইব্রাহীমের ক্ষমতা বেশি। কার ক্ষমতায় এখনো দখল করা জায়গা থেকে বাঁশের বেড়া সরায়নি। এ ঘটনাটি কচুয়া এখন টক-অব দা টাউন।

Model Hospital

এ ব্যাপারে কড়ইয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর বলেন, ইব্রাহীম বেড়া না সরিয়ে আইন অমান্য করেছে । সে দীর্ঘদিন যাবত সাধারন মানুষের সাথে চিটিং করে আসছে। আমি খুব দ্রুত বেড়া সরিয়ে ওই জায়গা দখলমুক্ত করার ব্যবস্থা করছি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, আমি সারা দিন দাপ্তরিক কাজে অফিসের বাহিরে ছিলাম , এখনই লোক পাঠিয়ে রাত ৮টার মধ্যে বেড়া সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি।

প্রসংগত: উত্তম সরকারের জায়গা ছাত্রলীগ নেতা ইব্রাহীম প্রতারনা বায়না পত্র সৃষ্টি করায় থানায় অভিযোগের ভিত্তিতে দেশের শীর্ষ স্থানীয় বেশ ক’টি জাতীয় দৈনিক পত্রিকাসহ চাঁদপুরের বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ পায়। পত্রিকায় সংবাদ প্রকাশের পর তদন্তকালে উত্তম সরকার তদন্ত কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেন যে, সম্প্রতি কচুয়া বাজারে গেলে ইব্রাহীম গং ফিল্ম স্টাইলে উঠিয়ে নিয়ে বাজারে অবস্থিত রূপসী হোটেলে একটি কেবিনে নিয়ে যায়। সেখানে ৩টি খালি স্ট্যাম্পে জোরপূর্বক আমার স্বাক্ষর নেয়। এই স্বাক্ষর নেওয়া অলিখিত স্ট্যাম্প কচুয়া সাব রেজিস্ট্রার অফিসের দলিল লিখক জহিরুল ইসলামের দ্বারা ভুয়া বায়না পত্র দলিল সৃষ্টি করে।

জিজ্ঞাসাবাদে দলিল লেখক জহিরুল ইসলাম তদন্ত কর্মকর্তাদেরকে জানান, পূর্বে স্বাক্ষর করা ষ্টাম্পে বায়নাপত্র লেখা হয়। এসময় ইব্রাহিম গং ব্যতিত অপর কেউ উপস্থিত ছিলো না।

বায়না পত্রের গ্রহীতা ছাত্রলীগ নেতা ইব্রাহিমের মা ফাতেমা বেগমের কাছে বায়না দলিলের অর্থ জোগান বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

বায়না দলিলের প্রথম সাক্ষী ইব্রাহিম নিজে, দ্বিতীয় সাক্ষী তার ভাগিনা হাসানাত ও তৃতীয় সাক্ষী তার ভাতিজা রবিউল। তারা উভয় নাবালক।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।