বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সেই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবক মফিজুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ১:৩৭ পিএম
সেই অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবক মফিজুল ইসলাম
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের রঙ্গুখাঁ কান্দি গ্রামের অসুস্থ মো. কাশেম অসহায় অবস্থায় দিনাতিপাত করেছিলেন। তার এই অসহায়ত্বের বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
সংবাদ পেয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মফিজুল ইসলাম দেওয়ান।
মঙ্গলবার (১৭ জানুয়ারী) মফিজুল ইসলাম সাংবাদিকদের কাছ থেকে পরিবারটির ব্যাপারে খোঁজ খবর নেন। পরে ২ বস্তা চিকন চাউল এবং নগদ ৫ হাজার টাকা দিয়ে সহায়তা পৌঁছে দেন তিনি। মফিজুল ইসলাম মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি গ্রামের কৃতি সন্তান। তিনি ঢাকার উত্তরা এলাকায় বসবাস করেন।
উপহার সামগ্রী পৌঁছে দেন দেওয়ান মোঃ মফিজুল ইসলামের ভাতিজা মোঃ আবিদ দেওয়ান।
মফিজুল ইসলাম বলেন, আল্লাহ তায়ালা কখন কাকে কিভাবে রাখবেন তিনিই তা ভালো জানেন। কার অবস্থা কখন কেমন হয় তা আমরা কেউ জানি না। তাই বিপদে আপদে সকলেই সকলের পাশে থাকা ভালো। আমি আমার জায়গা থেকে সাধ্যমত পরিবারটির পাশে দাঁড়ালাম। আমি সবার কাছে দোয়া চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital