বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ সাব রেজিস্ট্রি ভবনের ছাদের পলেস্তরা খসে পড়ে আহত-১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১:১৭ পিএম
ফরিদগঞ্জ সাব রেজিস্ট্রি ভবনের ছাদের পলেস্তরা খসে পড়ে আহত-১

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জের সাব রেজিস্ট্রি অফিসের জরাজীর্ন ভবনের ছাদ খসে পড়ে কর্মরত নকল নাছরিন আক্তার নামে এক নবীশ মারাত্মক আহত হয়েছে। অল্পের জন্য প্রানে বেঁচে যায় সে।

৩০ নভেম্বর মঙ্গলবার অফিসে কর্মরত নকলনবীশ নাছরিন আক্তার সহ কয়েকজন দুপুর ২ টার দিকে অফিস ভবনের দ্বিতীয় তলায় খাবার খেতে যান। খাবার শেষ করে ব্যাসিনে হাত দোয়ার সময় হঠাৎ করে তার মাথায় বিকট শব্দে ছাদ খসে পড়ে আহত হয়। তাৎক্ষনিক সাথের লোকজন দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত নাছরিন আক্তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে যখম হয়।

এ বিষয়ে সাব রেজিস্ট্রার আশ্রাফুল ইসলাম বলেন, ভবনটি অনেক পুরাতন, বর্তমানে জরাজীর্ন অবস্থায় আছে। আমরা আতংক নিয়ে অফিস চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে কয়েকবারই উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital