বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া থানা পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ২:৩৬ পিএম
কচুয়া থানা পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণে চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা পুলিশ ও কচুয়া থানার পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ই জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে কচুয়া থানার সম্মুখে পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ থানার অন্যান্য অফিসারবৃন্দ। এর পূর্বে পুলিশ সুপার থানায় পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় পুলিশ সুপার থানা এরিয়া, থানা মার্কেট, অফিসসমূহ ও দাপ্তরিক কার্যক্রমাদি নীরক্ষণ শেষে সকল কর্মকর্তা ও ফোর্সের উদ্দেশ্যে অত্র থানা এলাকার বিট পুলিশিং সেবা মান বৃদ্ধির লক্ষ্যে অফিসার ও ফোর্সদের আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ ব্রিফিং প্রদান করেন।
তিনি বলেন, পুলিশের প্রতি সাধারণ জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে। থানার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকল বিট অফিসারদের সর্বদা তৎপর থাকতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। অত্র থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অফিসার ইনচার্জ ও বিট অফিসারগণকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, পেশাদারিত্ব ও সততার সহিত দায়িত্ব পালন করার নির্দেশ দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital