বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এ্যাডভোকেট আব্দুল আউয়াল খন্দকারের ২৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৩:২৭ পিএম
কচুয়ায় এ্যাডভোকেট আব্দুল আউয়াল খন্দকারের ২৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক গর্ভনর, বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বহুদ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল আউয়াল খন্দকারের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও মরহুমের স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মরহুম এ্যাডভোকেট আব্দুল আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার মরহুম নিজ বাড়িতে উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামের খন্দকার বাড়িতে ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও মরহুমের স্মৃতিচারণ করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি শাহজাহান শিশির।

এ্যাডভোকেট আব্দুল আউয়াল খন্দকারের মেয়ে এ্যাড. জান্নাতুল ফেরদাউসের সভাপতিত্বে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে স্মৃতিচারন করে মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাতে অংশ গ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, জিয়াউর রহমান হাতেম, সমাজ সেবক খন্দকার ফিরোজ আহমেদ, আওয়ামী লীগ নেতা আফজাল মুন্সি, ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান আরিফ, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি, মরহুম এ্যাডভোকেট আব্দুল আউয়াল ফাউন্ডেশনের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর, সাধারণ সম্পাদক এম এস আর বাবু, সদস্য ও আওয়ামী লীগ নেতা জাফরুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা আহসান হাবীব প্রানজলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুমের স্মৃতিচারন করে আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ মরহুমের কবর জিয়ারত ও পূস্পার্ম্প অপর্ন করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital