বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা আওয়ামীলীগের ব্যবস্থাপনায় হাজী হানিফ মোল্লার দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৪:১৮ পিএম
চাঁদপুর জেলা আওয়ামীলীগের ব্যবস্থাপনায় হাজী হানিফ মোল্লার দাফন সম্পন্ন
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রবীণ অফিস সহকারি হাজী হানিফ মোল্লার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

২০ জানুয়ারির শুক্রবার মরহুমের প্রথম জানাজা বকুলতলা রেলওয়ে জিলানী জামে মসজিদ ও দ্বিতীয় জানাজা বাসস্ট্যান্ড মসজিদ গোর -এ গরিবা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

২০ আগষ্ট শুক্রবার সকাল১১ টায় চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজী হানিফ মোল্লা ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, মেয়ে ও ভাই- বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

এদিকে হানিফ মোল্লা মৃত্যুর খবর শুনে শহরে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছিল না। তাকে এক নজর দেখতে বহু নেতাকর্মীরা বাড়িতে ছুটে যান।

Model Hospital

মরহুম হাজী হানিফ মোল্লার জানাজার নামাজে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ সভাপ‌তি আব্দুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা মানবসম্পদ বিষয়ক সম্পাদক পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, জেলা আওয়ামীলীগের সদস্য আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, পৌর সভাপতি রাধা গোবিন্দ গোপসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লীরা।

মরহুম হাজী হানিফ মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুরের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital