শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফুলেল শুভেচ্ছায় সিক্ত নব-নির্বাচিত চেয়ারম্যান সোবহান সরকার সুভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ৩:২০ পিএম
ফুলেল শুভেচ্ছায় সিক্ত নব-নির্বাচিত চেয়ারম্যান সোবহান সরকার সুভা

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী সোবহান সরকার সুভাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন কলাকান্দা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে সোবহান সরকার সুভার নিজ বাড়ি দশানী থেকে হতে বের হয়ে ইউনিয়নের কলাকান্দা, সাতানি-লতরদি, হানিরপাড়, মিলারচরসহ বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণকালে জনগণের ভালোবাসায় সিক্ত হন এ তরুণ চেয়ারম্যান।

পরে সংক্ষিপ্ত পথসভায় নব নির্বাচিত চেয়ারম্যান সোবহান সরকার সুভা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য আধুনিক মতলবের রূপকার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। মতলব উত্তরে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য।

আমার ৬ নং কলাকান্দা ইউনিয়নের জনগনের নিকট কৃতজ্ঞ। তারা আমাকে পুণরায় তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করেছি। আবারও যেহেতু জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দিয়েছে আশা করি অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করে একটি মডেল ইউনিয়ন গড়বো ইনশাআল্লাহ।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন কলাকান্দা ইউপির সাবেক সদস্য মো. সফি উল্ল্যাহ, বোরহান সরকার, আইয়ুব আলী, নব নির্বাচিত ইউপি সদস্য মানছুর আলম, সামসুদ্দিন ছৈয়াল, মেহেদী হাসান, আবুল বাসার, কবির হোসেন, আব্দুস ছাত্তার , কলাকান্দা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বাবুল সরকার, ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি দুলাল প্রধান, সমাজ সেবক আব্দুল বাতেন, ওয়ার্ড যুবলীগের সভাপতি উজ্জল, সাধারণ সম্পাদক স্বপন ফকির, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল সরকার প্রমুখ।

উল্লেখ, ২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কলাকান্দা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সোবহান সরকার সুভা আনারস প্রতীক আ’লীগের মনোনীত নৌকার প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লাকে হারিয়ে নির্বাচিত হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital