রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

কচুয়ার রহিমানগরে পৌষ মেলায় সূচনা সাংস্কৃতিক সংগঠনের জমকালো নৃত্য অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫২ পিএম
কচুয়ার রহিমানগরে পৌষ মেলায় সূচনা সাংস্কৃতিক সংগঠনের জমকালো নৃত্য অনুষ্ঠান
সাইদ হোসেন অপু চৌধুরী: রহিমানগর ঝিলমিল সাংস্কৃতিক সংঘের আয়োজনে ১০ দিনব্যাপি পৌষ মেলায় ৩১ জানুয়ারি মঙ্গলবার জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে চাঁদপুরের সূচনা সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।
১ ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৮ টা থেকে ৯ টা পর্যন্ত শিল্পীরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
সূচনা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোক্তা, সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী ও পরিচালক শাকিল আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় মঞ্চে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের আনন্দিত করে। ঝিলমিল সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক ও ডান্স পরিচালক আকবর হোসেন মিন্টুর সাবলিল উপস্থাপন দর্শকদের আরো মোহিত করে।
সূচনা সাংস্কৃতিক সংগঠনের নৃত্য শিল্পীরা কমলায় নৃত্য করে গানের সাথে নৃত্য পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়।
নৃত্য পরিবেশন করে মিজান আহমেদ, আইরিন আক্তার, সোহাগী, অহনা, হৃদয়, সবুজ, রুবেল।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন আলী মডেল টাউনের পরিচালক ও সাবেক জেলা পরিষদের সদস্য মো. সালাউদ্দিন ভূঁইয়ার, ঝিলমিল সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরহাদ চৌধুরী।
উল্লেখ্য: আবহমান বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন বাঙ্গালীর এ মেলা ২৩ জানুয়ারি থেকে শুরু হয়ে গতকাল ১ জানুয়ারি সফল সমাপ্তি হয়। মেলায় প্রতিদিন বিভিন্ন শ্রেনি পেশার উৎসবমুখর দর্শনার্থীদের ভিড় লক্ষনীয় ছিল।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।