বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া প্রেসক্লাবে উদ্যোগে মাসব্যাপী শিল্প-পণ্য মেলার উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৩ পিএম
কচুয়া প্রেসক্লাবে উদ্যোগে মাসব্যাপী শিল্প-পণ্য মেলার উদ্বোধন

মোঃ মহসিন হোসাইনঃ চাঁদপুরস্থ কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী শিল্প-পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

১ ফেব্রুয়ারী বুধবার দুপুরে পৌরসভার পুরাতন ঈগল বাসস্ট্যান্ড মাঠে ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর, এমপি বলেন, সাংবাদিকরা সংবাদের পাশাপাশি সেবাধর্মী ও সৃজনশীল কাজ করছে। কচুয়া প্রেসক্লাব বরাবরই সেবাধর্মী কাজ করে যাচ্ছে।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম খলিল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা মুক্তিযোদ্বা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া, প্রমুখ।

Model Hospital

কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার জানান, মেলায় বিভিন্ন শিল্প ও পণ্যের প্রায় ৫০ টি স্টল স্টল রয়েছে। আগামী এক মাস এই মেলা চলবে। এ মেলার আয়োজন করায় মানুষের নাগরিক জীবনের নিত্য প্রয়োজনীয় পন্য ক্রয় করার পাশাপশি বিনোদনের সুবিধা উপভোগ করবে।

কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার বলেন শিল্প ও শিল্প মেলায় কোন প্রকার জুয়া থাকছেনা। মেলাটি পৌরবাসীর বিনোদনের জন্যে আধুুনিকতার ছোঁয়ায় হরেক রকমের পন্য ও বিনোদনের ব্যবস্থাসহ শিল্প ও পন্য মেলার আয়োজন কচুয়াবাসীর সাংস্কৃতির বিকাশ ঘটাবে।

কচুয়া পেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার জানান, মেলাটি সবাই উপভোগ করার মত। বিনোদনের জন্য মেলায় মা-বোন সবাই তাদের পছন্দের পন্য সুলভ মূল্যে ক্রয় করতে পারবে। তাছাড়া পুরো মেলা এলাকাটি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে ।

কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আবুল হোসেন জানান, কচুয়া প্রেসক্লাবের আয়োজনে মাস ব্যাপী শিল্প ও পণ্য মেলায় নারীদের তৈরী বিভিন্ন প্রকার হস্তশিল্পের প্রদর্শনীর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা-সহ গ্রামীন ও আধুনিক সামগ্রীর প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। এ আয়োজনে দেশের বিভিন্ন এলাকার সাংবাদিক পরিবারের সদস্যদের সমৃদ্ধ নানাপণ্যে সমাহার রয়েছে।’ তিনি এ মেলায় স্বপরিবারে সকলকে আসার আমন্ত্রণ জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।