বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

আলিমে পরীক্ষার ফলাফলে মুন্সীরহাট আলিম মাদ্রাসার সাফল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৪ পিএম
আলিমে পরীক্ষার ফলাফলে মুন্সীরহাট আলিম মাদ্রাসার সাফল্য
এস. এম ইকবাল: আলিম পরীক্ষার ফলাফলের দিক দিয়ে সাফল্যের ধারাবাহিকতায় ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীরহাট আই এইচ ইসলামিয়া আলিম মাদ্রাসা। ২০২২ সালের আলিম পরীক্ষায় আলোড়ন সৃষ্টিকারী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মুন্সীরহাট আই এইচ ইসলামিয়া আলিম মাদ্রাসা এবার শীর্ষ ফলাফল অর্জন করেছে।
এ মাদ্রাসা থেকে এবার ৫৩ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ১৩ জন জিপিএ-৫ সহ ৫৩ জনই উত্তীর্ণ হয়েছে। তাছাড়া ৩৩ জন ‘এ’ গ্রেড, ৫ জন ‘এ’ মাইনাস ও মাত্র ২ জন ‘বি’ গ্রেড পেয়েছে।ঈর্ষণীয় এ ফলাফলে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে এ দূর্যোগময় মুহুর্তে ছিলো উৎসবে আনন্দে ।
মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্র এলাকায় জ্ঞান বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে। এক্ষেত্রে প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য ও বর্তমান সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন মামুন মুন্সী অক্লান্ত পরিশ্রম ও সার্বক্ষনিক দিকনির্দেশনার কারনে আজ এ বিদ্যাপিঠটি দিন দিন সুনাম অর্জন করতে চলছে। তিনি অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী হওয়ায় শত ব্যস্ততার মাঝেও মাদ্রাসা সার্বিক খোঁজ খবর, দিক নির্দেশনা এবং ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা করেন।
ভালো ফলাফলের জন্য তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুন্সীরহাট আই এইচ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও. মোরশেদ আলম মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, গভর্নিং বডির সভাপতি, সদস্যবৃন্দর নিবিড় পরিচর্যা , শিক্ষকদের আন্তরিকতা ও দক্ষতা , ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবক ও অত্র এলাকার গুণীজনদের সহযোগিতা ও দোয়া এ ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে।
আগামীতে আরও ভালো করার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের জোর প্রচেষ্ঠা অব্যাহত থাকবে এবং দেশ ও জাতীর ক্রান্তিলগ্নে মুন্সীরহাট আই এইচ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।