বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে সেবার অনুসন্ধান’ ব্লাড ডোনেশন গ্রুপের ফ্রি-ব্লাড ক্যাম্পিং ও সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০৭ পিএম
ফরিদগঞ্জে সেবার অনুসন্ধান’ ব্লাড ডোনেশন গ্রুপের ফ্রি-ব্লাড ক্যাম্পিং ও সংবর্ধনা

এস এম ইকবাল: ফরিদগঞ্জের সামাজিক সংগঠন ‘সেবার অনুসন্ধান’ ব্লাড ডোনেশন গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং ও ডোনারদের মাঝে ক্রেস্ট বিতরণ ও আলোচনা সভা।

৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ‘সেবার অনুসন্ধান’ ব্লাড ডোনেশন গ্রুপ নয়াহাট কলেজ শাখার আয়োজনে অনুষ্ঠিত হওয়া ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট, ক্রমানুসারে সর্বোচ্চ সংখ্যক ব্লাড ডোনারদের মাঝে ক্রেস্ট বিতরণ, কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার।

প্রধান অতিথি বক্তব্যে আবু সাহেদ সরকার বলেন, তরুণ জেনারেশন ব্লাড ডোনেশন নিয়ে যে কর্মকাণ্ডগুলো করছে, এগুলো খুবই উৎসাহ ও উদ্দীপনামূলক। এগুলো তাদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখছে। এসব কাজে আমাদের সকলের নজর রেখে তাদের সহযোগিতা করা উচিত।

নয়াহাট কলেজের অধ্যক্ষ আবু জাফর শামসুদ্দিনের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আক্কাস আলী পাটওয়ারী, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ, এমপি মহোদয়ের প্রতিনিধি যুবলীগের সাবেক নেতা পুতুল সরকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি এমরান হোসেন মিলন ভূঁইয়া, ৮নং ওয়ার্ডের জনপ্রতিনিধি দেলোয়ার হোসেন সরকার, চির্কা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল গফুর বিএসসি, আওয়ামী লীগ নেতা মমিনুল ইসলাম খান, যুবলীগ নেতা আব্দুল মালেক ছৈয়াল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।

Model Hospital

২০২২ সালে প্রতিষ্ঠালাভ করে ইতোমধ্যেই ১৫৩ ব্যাগ ব্লাড ডোনেশন করেছে সংগঠনটি। সেটিকে কেন্দ্র করেই এই আয়োজন; জানালেন সংগঠনের মূল উদ্যোক্তা মো. বোরহান উদ্দিন রাজিন ও আলাউদ্দিন পাটওয়ারী। তারা আরও জানান, ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পিংয়ে আজ প্রায় ৩০০ জনের ব্লাড গ্রুপ টেস্ট করা হয়েছে।

এক পর্যায়ে অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে কেক কেটে আনন্দ উদযাপন করে ৬ জন ব্লাড ডোনারের মাঝে স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।