বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চিকিৎসা সেবায় ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স’র আমূল পরিবর্তন; এক বছরে প্রায় দেড় লাখ সেবা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫৯ পিএম
চিকিৎসা সেবায় ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স’র আমূল পরিবর্তন; এক বছরে প্রায় দেড় লাখ সেবা প্রদান

এস এম ইকবাল :  গত ২০২২ সালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাপক কার্যক্রম হয়েছে। বেশ কয়েকটি বিভাগে ভালো কাজ হয়েছে। একটা সময় এলাকায় সংক্রামক রোগের ভয়াবহতা ছিলো খুব বেশী। ভালো ব্যবস্থাপনার কারণে সংক্রামক রোগ অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে সরকার।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত বছর অসংক্রামক রোগ নিয়ে ব্যাপক কাজ করেছে। বিশেষ করে ডায়াবেটিকস, এজমা, উচ্চ রক্তচাপ, জরায়ু ক্যান্সার রোগীসহ এক বছরে প্রায় ১লক্ষ ১৬ হাজার ৫শ’৯৬ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০২২ সালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নরমাল ডেলিভারী হয়েছে ১৫২ জনের, সিজার হয়েছে ৩৪ জনের, ভায়া (জরায়ু মুখো ক্যান্সার) নিয়ে কাজ করা হয়েছে ১৩৫৯ জনের, কে এম সি ১০ জন, ডেঙ্গু ৩১ জন, ‘কোভিড ১৯’ ১৯ জন, এন.এস. ইউ ৭২ জন, আই.এম.সি.আই ৭২০০ জন, এনসিডি (অসংক্রামক রোগ) ১৯২৩ জন, মাইনর সার্জারী ২১৪১ জন, প্যাথলজী হয়েছে ৩৮৫৬, আল্ট্রাসনোগ্রাম হয়েছে ৯৩ জন, ইসিজি হয়েছে ২১৪, কফ পরীক্ষা হয়েছে ৫৫৬, এক্স-রে হয়েছে ৯১৭ জনের। এ.এন.সি মানে প্রসব পূর্ববর্তী সেবা ১ম ধাপ ৯৯২ জন, ২য় ধাপে ৫১৬ জন, ৩য় ধাপে ২৯৫ জন এবং সর্বশেষ বা ৪র্থ ধাপে ২৯০ জনকে সেবা প্রদান করা হয়েছে। প্রসব পরবর্তীতে দুই ধাপে মোট ২৭১ জনকে সেবা দেওয়া হয়েছে। এছাড়া বহিঃবিভাগে গত এক বছরে চিকিৎসা দেওয়া হয়েছে ৭৫৭৩৫ জনকে, আন্তঃবিভাগে চিকিৎসা নিয়েছেন ৪৬০১ জন এবং জরুরী বিভাগে চিকিৎসা সেবা নিয়েছে ১৫২৯৯ জন।

এছাড়া বেশ কয়েক বছর ধরে এখানে হোমিওপ্যাথি এবং দন্ত চিকিৎসা হচ্ছে। এ সেবা পেয়ে সাধারণ মানুষ অনেক খুশি। ঔষধ সংকট ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অন্যান্য বিভাগে ভালোই কাজ করেছে।

Model Hospital

এ বিষয়ে উপজেলা মেডিকেল অফিসার (আর.এম.ও) ডা. মোজ্জামেল হোসেন বলেন,‘আমরা সকল ধরনের রোগীদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে এই হাসপাতালে সিজারিয়ান না থাকা স্বত্তেও আমরা সিজার করাচ্ছি। সেবার মান অতিতের যেকোনো সময়ের চাইতে বর্তমানে অনেক ভালো রয়েছে। মেডিকেলের কর্তব্যরত সকল চিকিৎসকগণ রোগিদেরকে অতিতের চেয়ে বেশী সেবা দেওয়ার চেষ্টা করছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী এ প্রতিনিধিকে বলেন, বিগত বছর চেষ্টা করেছি উপজেলাবাসীকে ভালো সেবা দিতে। সেবার মান যেমন বেড়েছে, চিকিৎসকের সংখ্যাও বেড়েছে। পরীক্ষা নিরিক্ষার জন্যে নতুন নতুন মেশিন সংযোজন হয়েছে। সবার সহযোগিতা নিয়ে ২০২৩ সাল আরো সুন্দরভাবে কাটাতে চাই।’

তিনি আরো বলেন, ২০২১ সালে এ মেডিকেলটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত হয়েছে। কিন্তু ডাক্তারদের সংকট না থাকলেও ৩য়, ৪র্থ শ্রেণির কিছু কর্মচারির সংকট রয়েছে।’

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।