বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে এসএসসি’৯২ ব্যাচের মতিবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪৩ পিএম
ফরিদগঞ্জে এসএসসি’৯২ ব্যাচের মতিবিনিময় সভা

ফরিদগঞ্জ ব্যুরো: ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ প্রধান বিদ্যাপিঠ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ সালের ব্যাচের বন্ধুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ ফেব্রুয়ারী শুক্রবার রাতে উপজেলা সদরস্থ ওয়ান স্টার রেস্টুরেন্টের তৃতীয় তলায় মাহমুদ পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীর চক্রবর্তী, মহসীন মোল্লা, লিটন কুমার দাস, রেজাউল করিম মাসুদ, আব্দুল খালেক, আ: মতিন, হিল্লোল মুজমদার, মাসুদ হোসেন, মজিবুর রহমান, খালেদ হোসেন, আমির বেপারী, মাইনুল হোসেন, মাহমুদুল হাসান মঞ্জু, আলমগীর হোসেন, ইকবাল হোসেন, কামরুল হাসান ফারুক, কিরণ প্রমুখ।

সভায় আলোচনাক্রমে আগামী ৩ মার্চ এ আর এসএসসি’৯২ বন্ধুদের পিকনিক বিষয়ে সিদ্ধান্ত হয়।

এছাড়া প্রথমে এ আর উচ্চ বিদ্যালয়ের সকল বন্ধুদের একত্রিত করা। পরবর্তীতে উপজেলার প্রতিটি স্কুল ও মাদ্রাসার এসএসস/ সমমানের ১৯৯২ সালের বন্ধুদের উপজেলা পর্যায়ে বড় প্লাটফরম করার বিষয়ে আলোচনা হয়।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।