বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের অনুশীলন উপলক্ষে মিলাদ ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ১:১১ পিএম
চাঁদপুরে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের অনুশীলন উপলক্ষে মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে আগামী ৫ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে চাঁদপুর আবাহনী ক্রীড়াচক্র বনাম ভাই ভাই স্পোর্টিং ক্লাব। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে দুটি গ্রুপে ৮টি দল অংশগ্রহণ করবে।

বুধবার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় ভাই ভাই স্পোর্টিং ক্লাব চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে তাদের অনুশীলন শুরু করেছে। অনুশীলন উপলক্ষে ভাই ভাই স্পোটিং ক্লাবের পক্ষ থেকে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভাই-ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান বাদল, গভর্নিং বডির মহাসচিব জাকারিয়া ভূঁইয়া বতু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ ফারুক খান, মিজানুর রহমান মিজি প্রমুখ। এছাড়া ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

Model Hospital

মিলাদ ও দোয়া পরিচালনা করেন চাঁদপুর আন্তঃজেলা বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোহাম্মদ হেদায়েত উল্লাহ।

এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- চাঁদপুর আবাহনী ক্রীড়াচক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র, ভাই ভাই স্পোর্টিং ক্লাব, চাঁদপুর ক্রিকেট একাডেমি, পূর্ব শ্রীরামদী একাদশ, নিতাইগঞ্জ ক্রীড়া চক্র, চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার ও প্রফেসর পাড়া ক্রীড়াচক্র।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital