বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায়, সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৬ পিএম
ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায়, সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান
এস. এম ইকবাল : ফরিদগঞ্জে ঐতিহ্যবাহি মজিদিয়া কামিল মাদ্রাসার কামিল শিক্ষার্থীদের বিদায়, সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান।
২২শে ফেব্রুয়ারী বুধবার বিদ্যালয়ের অডিটোরিয়ামে কামিল(মাস্টার্স) ১বছর মেয়াদী শিক্ষার্থীদের বিদায় ও আলিম পাশ শিক্ষার্থীদের সংবর্ধনার দেওয়া হয়।
অত্র মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্ব আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মতিন, রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু নাঈম মোঃ নিজামুদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাঅধ্যক্ষ এইচ এম আনোয়ার মোল্লা, প্রধান মুহাদ্দিস মাওলানা মমিনুল ইসলাম, মুফতি মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।
এইসময় বিদায় শিক্ষার্থীদের শুভেচ্ছা সারক প্রদান এবং সংবর্ধিত শিক্ষার্থীদের ক্রস্ট দিয়ে বরণ করে নেন অত্র বিদ্যালয়ে শিক্ষকগণ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মতিন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।