বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অভিহিত করন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ৩:০৭ পিএম
শাহরাস্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অভিহিত করন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অভিহিত করন  ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০-নভেম্বর) দুপুরে শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকার  সহযোগিতায় পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের সভাপ্রদানে এ সেমিনারের কার্যক্রম শুরু হয়। ওই সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী আমন্ত্রিত বিভিন্ন ট্রেডের ব্যবসায়ীদেরকে আইনটির বিষয়ে জানান দেওয়া হয়। ওই সময় উপজেলা নির্বাহি অফিসার তার বক্তব্য, ভোক্তা অধিকার রক্ষণ আইনটির সংশ্লিষ্টদের সম্মুখে বিশদ ব্যাখ্যা প্রদান করেন। ব্যক্তি জীবনে এটি প্রয়োজনীয়তা এবং প্রয়োগ সম্পর্কে আলোকপাত করেন। বর্তমানে দেশের অর্থনৈতিক এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধিতে বর্তমানে ব্যক্তি এবং ভোক্তা পর্যায়ে আইনটি অনস্বীকার্য হয়ে দেখা দিয়েছে। সেজন্য সরকারের তরফ থেকে জনগণের দ্বারপ্রান্তে এ আইনের প্রয়োগ পৌঁছে দেওয়া এই সেমিনার আয়োজনের প্রয়াস।
এছাড়া উক্ত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ  মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাকসুদুর রহমান, শাহরাস্তি মডেল থানা ওসি তদন্ত মোঃ মোরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ,ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, মোহাম্মদ রুহুল আমিন, জোবায়েদুল কবির বাহাদুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, আইসিটি কর্মকর্তা (প্রোগ্রাম অফিসার)  মোঃ শাহজাহান,মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, স্যানিটারী ইন্সপেক্টর ফায়েদুল্লা মিয়া, আনসার ভিডিপি অফিসার, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার, উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সিএ মোঃ শাহাবুদ্দিন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী আমন্ত্রিতরা  উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital