বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের যথা নিয়মে নিয়োগ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ১:৪৩ পিএম
সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের যথা নিয়মে নিয়োগ সম্পন্ন
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও বালিকা উচ্চ  বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর অফিস সহায়ক, নৈশ প্রহরী,নিরাপত্তা কর্মী কর্মচারী পদে নিয়োগের লিখিত, মৌখিক পরিক্ষা এবং নিয়োগ যথা নিয়মে সম্পূর্ণ হয়েছে।
গত ২৯/০৯/২০২১ খ্রিঃ বুধবার চাঁদপুর টেকনিক্যাল  সরকারি কারিগরী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ কমিটির ৮ জনের উপস্থিততে তাৎক্ষণিক প্রশ্ন করে নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ কমিটিতে ছিলেন মাধ্যমিক ও উচ্চা শিক্ষা অধিদপ্তর ঢাকা (ডিজির)প্রতিনিধি চাঁদপুর টেকনিক্যাল সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকদ মোঃ সিরাজুল ইসলাম পাটওয়ারি,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারি, চাঁদপুর লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া,ম্যানেজিং কমিটির দাতা সদস্য  মোঃ মোশাররফ হোসেন, ম্যানেজিনগ কমিটির অভিভাবক সদস্য মোঃ হাসান রাজা খান, ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি কাকন চক্রবর্তী, ম্যানেজিং কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ। তাদের উপস্থিতিতে লিখিত ও মৌখিক পরিক্ষা অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করে অত্র নিয়োগ বোর্ডের সদস্যদের সুপারিশ এর ভিত্তিতে প্রধান শিক্ষক তাদের নিয়োগ-প্রদান করেন।
নিয়োগ প্রাপ্তরা হলেন, অফিস সহায়ক নিতাই চন্দ দে, নিরাপত্তাকর্মী সৈকত খান, নৈশপ্রহরী-তানভীর পাটওয়ারি।
সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ জানান, বিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগের জন্য জাতীয় ও স্থানীয় পত্রিকার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগ কমিটির উপস্থিতিতে নিয়োগ দেওয়া হয়। সম্পূর্ণ সচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষার মাধ্যমে মেধা তালিকায় উত্তীর্ণদের  নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, আব্দুল আজিজ সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি এবং শতভাগ পাস অব্যাহত রয়েছে। বিদ্যালয়ের নতুন ভবন এর জন্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির একান্ত প্রচেষ্ঠায়, শিক্ষামন্ত্রণালয়ে এ ভবন আসেন, এ জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি কে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে এবং শিক্ষার গুনগত মান বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital