বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের ফিরোজপুর সোনাই দীঘির পাড়ে বাৎসরিক ওরস

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ২:৪১ পিএম
হাজীগঞ্জের ফিরোজপুর সোনাই দীঘির পাড়ে বাৎসরিক ওরস

স্টাফ রিপোর্টার : বিশ্ব ওলি শাহেন শাহ বেলায়াতের সম্রাট হযরত খাজা গরিবে নেওয়াজ মইনুদ্দিন চিশতী (রাঃ) এর পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষ্যে সুফি সাধক মোশারফ হোসেন মশু বাবার স্মরণে বার্ষিক উরশ শরীফ খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবার শরীফ এর শাখা হাজীগঞ্জ পিরোজপুর ঐতিহাসিক সোনাই দিঘির পাড় ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জানা যায় প্রতিবছরের ন্যায় এবারও ২ মার্চ বৃহস্পতিবার বাদ আসর থেকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওয়াজ ও দোয়ার মাহফিলের কার্যক্রম শুরু হয়।

উক্ত অনুষ্ঠান আয়োজন ও দায়িত্বে ছিলেন খানকায়ে চিশতিয়া রহমানিয়া দরবার শরীফএর ভক্ত ও খানকার খাদেম মোঃ শাহাজাহান চিশতী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়াজ ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তরীকত ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আলী হোসাইন।

প্রধান বক্তা হিসেবে ওয়াজ ও মিলাদ কায়েম ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হযরত মাওলানা মিজানুর রহমান চিশতি চাঁদপুরী।

Model Hospital

এ সময় বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মইনীয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময়ের প্রকাশক মোঃ এরশাদ খান, চাঁদপুর রহমানিয়া দরবার শরীফের ভক্ত হোসেন পাটোয়ারী, বিশ্ব জাকের পার্টির যুব ফ্রন্ট চাঁদপুর জেলা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন রাশেদ, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় কমিটির চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম গাজী, বাংলাদেশ তরীকত ফেডারেশন চাঁদপুর জেলা কমিটির কৃষি বিষয়ক মোঃ শাহ আলম সরদার, মইনীয়া ভক্ত মোঃ বোরহান উদ্দিন, অনুষ্ঠানে সান পরিবেশন করেন রহমানিয়া দরবার শরীফের ভক্ত মোঃ লোকমান খান। উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসাবে ওয়াজ করেন খতিব গাওছিয়া সোবাহানিয়া কেন্দ্রীয় মসজিদ কচুয়ার হযরত মাওলানা আলাউদ্দিন। ওয়াজ করেন পিরোজপুর মজুমদার বাড়ির জামে মসজিদের খতিব হযরত মাওলানা নাছির উদ্দিন কাদরী, বেলঘর খানকায় ছোবহানিয়া কাদেরিয়া জামে মসজিদ এর খতিব গাজী সুলতান মাহমুদ আল কাদরী।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ পিরোজপুরের ৩নং কালচো উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মানিক হোসেন প্রধানিয়া।

মাহফিল পরিচালনা করেন পিরোজপুর উত্তর মজুমদার বাড়ির জামে মসজিদের খতিব হাফেজ মাহবুব আলম মজুমদার। মাহফিল তত্ত্বাবধানে ছিলেন ওয়ারিশ জামে মসজিদের খতিব হযরত মাওলানা বোরহান উদ্দিন জিহাদি সহ আরও ওলাময়ে কেরামগন উপস্থিত ছিলেন।

পরে সারা রাত চলে সামা মাহফিল। রাত ৩ টা ৩০ মিনিটে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। পরে সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital