বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে গজরা ইউনিয়নে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ১০:০৫ পিএম
মতলব উত্তরে গজরা ইউনিয়নে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা

মতলব উত্তরে গজরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন প্রধান এর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রদান।

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার গজরা ইউপির পশ্চিম রায়েরদিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনী এবং গজরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন প্রধান এর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার গজরা বাজারস্থ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ছানা উল্লাহ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহেদুজ্জামান সরকার ওয়াদুদ এর পরিচালনায় বক্তব্য রাখেন- গজরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান।

বক্তব্য রাখেন- ইউনিয়ন যুবলীগের সভাপতি টিটু মুন্সী, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মেম্বার, ওটারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর, নবনির্বাচিত মেম্বার আব্দুল মান্নান সর্দার, ওয়ালী উল্লাহ অজি, প্রভাত কুমার ভৌমিক, গজরা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন প্রধান, ফুটবল মার্কার এজেন্ট শহীদ উল্লাহ, গজরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. সুরুজ মুন্সী, বাচ্চু মিয়া, গিয়াস উদ্দিন, ফয়েজ আহমেদ, রেহান উদ্দিন, আবুল হোসেন হাজী, সাইফুল ইসলাম, সালেহা বেগম, পুতুল বেগম, ফজিলত বেগম, সুভাষ ভৌমিক, সোহেল, নাজমুল হোসেন, শাহজাহান প্রমুখ।
বক্তারা এ ঘটনার সাথে জড়িতদের আটককরে দুষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Model Hospital

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।