বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জ্বালানি তেলের দোকানে আগুন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ২:৪৮ পিএম
মতলব উত্তরে জ্বালানি তেলের দোকানে আগুন

মতলব উত্তর ব্যুরো: মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের পুরাতন থানা রোডে একটি জ্বালানি তেলের দোকানে আগুন লেগে দোকানসহ মালামাল পুড়ে গেছে।

১৭ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার কেশাইরকান্দি এলাকার পুরাতন থানার কাছে এ ঘটনা ঘটে।

মা এন্টারপ্রাইজের মালিক মো. রুমি জানান, দোকানে ২শ’ লিটার ডিজেল ও ৮০ টিার অকটেন, ২৩ লিটার পেট্র্রল ছিল ও নগদ ২৩ হাজার পুড়ে যায়, এতে ১ লাখ টাকা ক্ষতি হয়। সকালে হঠাৎ আগুন লেগে মূহুর্ত্বের মধ্যে আগুন চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ে। ওই ভবনের দোতালায় একটি ওষুধ’সহ বিভিন্ন মাল নষ্ট হয়। এতে তার ১ লাখ ২৩ হাজার টাকা ক্ষতি হয়। মতলব উত্তর ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস দল চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মতলব উত্তর ফায়ার সার্ভিসের কমান্ডার জাকির হোসেন অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। অভিযান পরিচালনা করেন ইউনিট লিডার আমার উদ্দিন মাহমুদ।

Model Hospital

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।