বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এই সরকারের আমলে পিছিয়ে পড়া মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে : গোলাম হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৫:০৭ পিএম
এই সরকারের আমলে পিছিয়ে পড়া মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে : গোলাম হোসেন

নিজস্ব প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-কচুয়া আসনে আওয়ামী লীগের যৌথ মনোনয়নপ্রাপ্ত এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো: গোলাম হোসেন বলেছেন,বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু,মেট্টো রেল,কর্ণফুলী ট্রানেল সস্পন্ন হয়েছে।

ফলে পিছিয়ে পড়া জনপদের সাধারন মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে।

এছাড়াও স্বাস্থ্য,শিক্ষা,বিদ্যুৎ ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নতি সার্ধিত হয়েছে। উন্নয়নের ধারা অবহ্যত রাখতে বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকারকে সমর্থন দিয়ে পাশে থাকার আহবান জানান।

তিনি ১৮ মার্চ শনিবার উপজেলার ৭৯ নং হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।

Model Hospital

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নেহারুন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শাহজাহান শিশির, ইউপি চেয়ারম্যান মো: কমিবর হোসেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি হুমায়ন কবীর, বুরগী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল জলিল, অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুর রব, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ প্রমূখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্ট প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন।

একই দিনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-কচুয়া ১ আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশি আলহাজ্ব মো: গোলাম হোসেন, সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বশির আহমেদ রিপনের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।