বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সুইড বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৫:১০ পিএম
চাঁদপুরে সুইড বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুরে সুইড(সুইড বাংলাদেশ)বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় শহরের ষোলঘর এলাকায় এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের হলরুমে এই বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়।

বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক ইসমাইল তপাদারের পক্ষে সহ-সভাপতি হিসাবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী।

বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন, বার্ষিক আয়-ব্যয় উপস্থাপন, বার্ষিক বাজেট পেশ এবং নতুন কমিটি ঘোষনা করা হয়।

Model Hospital

এছাড়াও সভায় গুরুত্বপূর্ন্য এজেন্ডার উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন ব্যাংকার মুজিবুর রহমান,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রানী ভৌমিক, বীর মু্ক্তিযোদ্ধা সানাউল্লাহ খান।

এসময় উপস্থিত ছিলো আরশেদা আক্তার, বীনা মজুমদার, বিচিত্রা সাহা, মোরশেদ আলম খান, ছায়েরা বেগম, সামসুদ্দিন বকাউল, নাছির প্রধানিয়াসহ অভিভাবক সদস্যসহ ছাত্র-ছাত্রীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital