শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে বাইতুল আকসা কল্যাণ ট্রাস্টের আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩:১২ পিএম
মতলব দক্ষিণে বাইতুল আকসা কল্যাণ ট্রাস্টের আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ
মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে বাইতুল আকসা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছ।
বুধবার (২২ মার্চ) বিকেলে উপজেলার ঘোড়াধারী তারতীলুল কোরআন মাদ্রাসা মাঠে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের প্রায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণের পূর্বে আয়োজিত আলোচনা সভায় ট্রাস্টের উপদেষ্টা মাওলানা আবদুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা মামুন।
ট্রাস্টের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা মোঃ মামুন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন,,,, নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ মো. শাহআলম, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল পাটোয়ারী প্রমুখ।
ইফতার সামগ্রী বিতরণে সার্বিক তত্বাবধানে ছিলেন ট্রাস্টের নির্বাহী সদস্য ইসমাইল হোসেন রনি।
এসময় উপস্থিত ছিলেন, বায়তুল আকসা জামে মসজিদের সভাপতি হাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ আবদুল আজীজ, সদস্য মিয়াজউদ্দিন, বায়তুল আকসা কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি সাইফুল ইসলাম মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক  জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ ইয়াসিন মিয়াজী, সহকারী কোষাধ্যক্ষ মাসুদ মুন্সি, সদস্য আহসান হাবীবসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে ইউনিয়নের প্রায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital