শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের ইফতার সামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ১:৩০ পিএম
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং টহল সদস্যদের ইফতার সামগ্রী বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির  উদ্যোগে টহল সদস্যদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৩ মার্চ বিকেলে সদর মডেল থানায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর পৌর এলাকার ১শ’জন টহল সদস্যদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।

তিনি তাঁর বক্তব্যে বলেন, টহল সদস্যগণ পুলিশের একটি অংশ। আপনাদের সবার ইউনিফর্ম আছে। রাতের অন্ধকারে যখন দায়িত্বে থাকেন পোশাকের কারণে সবাই আপনাদেরকে কমিউনিটি পুলিশি  হিসেবে চিনে। সুতরাং আপনারা ভালো কাজ করেন বলেই মানুষ শান্তিতে ঘুমাই।

তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং কর্মকর্তাগণ আপনাদের প্রতি আন্তরিক বিধায় রমজান কে ঘিরে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। টহল সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে  এলাকায় দায়িত্ব পালন করেন, তাই সেখানের মাটি-বাতাস আপনারা চিনেন। আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন।

Model Hospital

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক সুদীপ্ত রায়,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ প্রমুখ।

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মোঃ মনির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির কোষাধ্যক্ষ মোঃ খোরশেদ আলম কাঞ্চন, সভাপতি আলহাজ্ব কাজী হুমায়ুন কবির, অঞ্চল-৭ এর সভাপতি শাহ আলম মল্লিক ও অঞ্চল- ৬ এর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital