বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

করোনাকালীন অবদান সরূপ প্রভাত সমাজকল্যাণ সংস্থাকে সম্মাননা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৭:২৭ এম
করোনাকালীন অবদান সরূপ প্রভাত সমাজকল্যাণ সংস্থাকে সম্মাননা প্রদান

করোনাকালীন সম্মুখ যোদ্ধাদের নিয়ে দৈনিক প্রভাতী কাগজ আয়োজিত প্রীতি সম্মিলনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন প্রভাত চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন ও সহ সভাপতি মোঃ জুয়েল হাজী।

মাসুদ হোসেন : দেশের মহামারি করোনা কালীন সময়ে অসহায় ও কর্মহীন মানুষকে ত্রাণ সহায়তা ও বিনামূল্যে অক্সিজেন সেবা দেয়ার ক্ষেত্রে অবদান রাখায়, সরকারী নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থাকে সম্মাননা প্রদান করেছেন দৈনিক প্রভাতী কাগজ পরিবার।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক প্রভাতী কাগজ পত্রিকার আয়োজনে প্রীতি সম্মিলন অনুষ্ঠানে কোভিড -১৯ অবদানের জন্য উক্ত সংগঠনকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন প্রভাত চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন ও সহ সভাপতি মোঃ জুয়েল হাজী।
এতে  প্রধান অতিথির পাশাপাশি বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র এ্যাড. জিলুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সহ সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং প্রভাত চাঁদপুর শাখার উপদেষ্টা সোহেল রুশদী, জেলা বিএম এর সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম, ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে জেলায় করোনা কালীন সময়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য প্রভাত সমাজকল্যাণ সংস্থা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি কয়েকজনকে বিভিন্ন বিষয়ে অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে গত ২৪ ফেব্রুয়ারী হাজীগঞ্জে অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর ডট কম কর্তৃক আয়োজিত কোভিড-১৯ সম্মাননা অনুষ্ঠানেও প্রভাত সমাজকল্যাণ সংস্থাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এই জনপ্রিয় পত্রিকাটি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital