সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে মতলব উত্তর উপজেলায় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৮:১৯ পিএম
বর্ণাঢ্য আয়োজনে মতলব উত্তর উপজেলায় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মতলব উত্তর উপজেলা পরিষদ সভাকক্ষে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষকীতে কেককাটা।

‘নতুন বাংলাদেশে সাফল্যের ২’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালনে র‍্যালি, কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার একে মিত্র চাকমা।
দৈনিক কালবেলা পত্রিকার মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মমিনুল  ইসলাম এর আয়োজনে, চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্তের সভাপতিত্বে এবং দৈনিক সময়ের আলো প্রতিনিধি কামরুজ্জামান হারুণের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌর প্রশাসক হিল্লোল চাকমা।
মতলব উত্তর উপজেলা পরিষদ সভাকক্ষে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষকীতে র‍্যালি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মনির হোসেন, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কামরুজ্জামান, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশ্রাফুল আলম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর মতলব উত্তর ইনচার্জ ইন্সপেক্টর নুরুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, নাউরী আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, সাংবাদিক শামসুজ্জামান ডলার, দৈনিক যুগান্তর প্রতিনিধি ফারুক হোসেন, গীতিকার ও সুরকার খায়রুল বাশার, দৈনিক চাঁদপুর সংবাদ আব্দুল লতিফ মিয়াজী, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আরাফাত আল আমিন, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জাকির হোসেন বাদশা।
মতলব উত্তর উপজেলা পরিষদ সভাকক্ষে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষকীতে আলোচনাসভা।
এসময় বক্তারা বলেন, কালবেলা সত্যকে নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। তা না হলে এত অল্প সময়ে এতদূর যাওয়া যেত না। কালবেলা প্রিন্টের চেয়ে অনলাইন প্ল্যাটফর্মে আরও সমৃদ্ধশালী। সত্য প্রকাশে সাহসিকতা আছে কালবেলার। কালবেলা শুধু অপরাধ না, সব বিষয়ে সমান গুরুত্ব দিয়ে কথা বলে। সে ধারা অব্যাহত থাকবে আশা করি।
এসময় উপস্থিত ছিলেন, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দলিল উদ্দিন, এখলাসপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান, বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক সংবাদ প্রতিনিধি শহিদুল ইসলাম খোকন, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি নুরে আলম নূরি, দৈনিক চাঁদপুর দর্পন প্রতিনিধি জহিরুল হাসান মিন্টু, দৈনিক প্রিয় চাঁদপুর প্রতিনিধি কবি নুর মোহাম্মদ, খোলা কাগজ প্রতিনিধি মো. সুমন আহম্মেদ, বিজনেস স্ট্যান্ডার্ডের জেলা প্রতিনিধি জয় চন্দ্র নাগ, দৈনিক একাত্তর কন্ঠ প্রতিনিধি লিয়াকত হোসাইন, দৈনিক চাঁদপুর সময় প্রতিনিধি সফিকুর রহমান রানা, সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক মাতৃভূমি প্রতিনিধি আমিনুল ইসলাম আল আমিন, দৈনিক চাঁদপুর সংবাদ প্রতিনিধি আব্দুল আউয়াল, দৈনিক দেশবার্তা প্রতিনিধি আল আমিন ভূঁইয়া, চাঁদপুর দিগন্ত প্রতিনিধি মো. শামীম হোসেন।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’