বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোহনপুর ইউপির চেয়ারম্যান পদে বিজয়ীর গেজেট প্রকাশ, অবসান হলো সব জল্পনার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ৪:১৩ পিএম
মোহনপুর ইউপির চেয়ারম্যান পদে বিজয়ীর গেজেট প্রকাশ, অবসান হলো সব জল্পনার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন কর্তৃক মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান এর গেজেট প্রকাশিত হয়েছে।

২৭ মার্চ সোমবার বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক রিটার্নিং অফিসার কাজী আবু বকর সিদ্দিক কর্তৃক উক্ত গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশের পর তার চেয়ারম্যান পদে আর কোন বাঁধা রইলো না।

বাংলাদেশ নির্বাচন কমিশন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর ৪৩ নম্বর বিধি মোতাবেক মোহনপুর ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে কাজী মিজানুর রহমান ও ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আতাউর রহমানের গ্রেজেট প্রকাশ করে।

উল্লেখ্য, মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ ও ফলাফল অনুষ্ঠিত হয় ১৬ মার্চ । সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া ভোট বিকেল ৪ টায় শেষ হয়। ইউনিয়নের নয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জানা গেছে, মোহনপুর ইউনিয়নে অটোরিকশার প্রার্থী কাজী মিজানুর রহমান পেয়েছেন ৫ হাজার ২২ ভোট।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।