শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের : রণক্ষেত্র সরকারি হাসপাতাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ২:০৯ পিএম
চাঁদপুরে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের : রণক্ষেত্র সরকারি হাসপাতাল

চাঁদপুর শহরের পুরানবাজার পূর্ব রামদাসদী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন হাফেজ খান (৭০) নামে এক বৃদ্ধ।

বুধবার (২৯ মার্চ) দুপুরে সাড়ে ১২টার দিকে ওই এলাকায় একটি মাঠে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রামদাসদী লালুর দোকান এলাকার জাহাঙ্গীর খানের ছেলে মো. মিনহাজ (১৫) ও একই এলাকার আকতারের ছেলে মো. তামীম (১৬)। তারা দু’জনই পুরান বাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। আহত হাফেজ খান ওই এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারের হাসপাতালে চিকিৎসাধীন।

হাফেজ খানের আত্মীয় শিউলী আক্তার জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তীব্র বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। ঠিক ওই সময় হাফেজ খানের বাড়ির সামনের খোলা মাঠে খেলাধুলা করছিল কয়েকজন কিশোর। এ সময় মাঠের পাশের বৈদ্যুতিক লাইনের তার ছিঁড়ে নিচে পড়ে। এতে খেলারত দুই কিশোর ওই ছিঁড়ে পড়া তারে জড়িয়ে যায়। এ সময় বিষয়টি নজরে এলে হাফেজ খান ওই দুই কিশোরকে ছাড়াতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগে ওই দুই কিশোরের মৃত্যু হয়।

Model Hospital

চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুশান্ত জানান, দুই কিশোরকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে তাদের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুর রশিদ জানান, কিশোরের মরদেহ হাসপাতাল থেকে থানায় এনে রাখা হয়েছে। তাদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের কর্মচারীদেরকে মারধর করেছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।