শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মতলব দক্ষিণের তুষার মজুমদার নিহত 

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৫:০২ পিএম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মতলব দক্ষিণের তুষার মজুমদার নিহত 
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার তুষার মজুমদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত তুষার উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মনির মজুমদারের ছেলে।
গতকাল (২৯ মার্চ) বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১১ মাস আগে সৌদি আরবের একটি কোম্পানির ভিসায় শ্রমিক হিসেবে বিদেশে পাড়ি জমায় তুষার। গেল ২৭ মার্চ ওই কোম্পানির মাধ্যমেই ওমরাহ করতে মদিনা যাচ্ছিলেন তুষার মজুমদার। পথে মধ্যে সৌদি আরবের আসির প্রদেশের আবহা এলাকায় ওমরাহ যাত্রী বহনকারী একটি বাস উল্টে গিয়ে তাতে আগুন ধরে যায়। এতে তুষার মজুমদারসহ ১৮ জন বাংলাদেশী নিহত হয়। নিহত তুষার দুই ভাই, এক বোনের মধ্যে সবার বড় ছিল।
তুষারের সাবেক কর্মস্থলের মালিক ও ঘিলাতলী এলাকার মহন ঢালী জানান, গত ১১ মাস আগে তুষার আমার দোকান থেকে চাকরি ছেড়ে কাজের জন্য সৌদি আরব যায়। সেখান থেকেই সে ওমরা করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। ইতিমধ্যেই আমরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পেরেছি।
স্থানীয়রা বাসিন্দারা জানান, তুষারের বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকে তার পরিবারের একমাত্র উপার্জকারি ছিলেন তুষার। সৌদি আরবে যাওয়ার আগে সে নারায়ণপুর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। পরে তার মা এনজিও থেকে টাকা তুলে তাকে সৌদি আরবে পাঠায়। আর এ দুর্ঘটনায় একমাত্র উপার্জনকারিকে হারিয়ে পুরো পরিবারটি এখন নিঃস্ব।
৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার বলেন, তুষারের মৃত্যুর খবর শুনে তার বাড়িতে গিয়েছি এবং তার পরিবারের খোঁজ খবর নিয়েছি। তুষার খুবই ভালো ছেলে ছিল। আমি তুষারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।