শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

দেশে খাদ্যের অভাব নাই : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৪:০৩ পিএম
দেশে খাদ্যের অভাব নাই : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

চাঁদপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন সমতল বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা পার্বত্য চট্টগ্রাম ব্যাতীত শীর্ষ কর্মসূচির আওতায় ২০২২ ২৩ অর্থবছরে চাঁদপুর সদর উপজেলার বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (ত্রীপুরা) ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম উপজেলা নির্বাহী কর্মকর্তার সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর হাইমচর ৩ নির্বাচনী এলাকার এমপি, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

এ সময় তিনি বলেন, আমাদের সমাজে যারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষ রয়েছে, দেশের সংবিধানে তাদের ও সমান অধিকার রয়েছে, তাদেরকে সমাজের মূলধারে ফিরিয়ে আনতে হবে, আমাদের দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বঙ্গবন্ধু কন্যা সরকার করে যাচ্ছে। এ সরকারের আমলেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে। শিক্ষার পাশা-পাশির সামাজিক অবস্থান তাদের পরিকবর্তন হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ একই ধারায় নেতৃত্ব দিচ্ছে। এ সরকার গৃহহীন মানুষের জন্য কাজ করছে, একটি মানুষ ও যাতে গৃহহীন না থাকে তার জন্য সরকার জমিসহ তাদের ঘর দিচ্ছে। এ সরকারের আমলে মানুষ গৃহহীন থাকবে না, অন্যান্য মানুষের মত সরকার নৃ-গোষ্ঠীর মানুষের জন্য সরকার করে যাচ্ছে, সরকার তাদের নানাভাবে সহযোগিতা করে যাচ্ছে, সমাজে তারা যাতে সবার মত চলতে পারে তার জন্য তাদের নাগরিক সকল সুবিধা দিচ্ছে।

Model Hospital

নৃ-গোষ্ঠীদের সমস্যাগুলো জনপ্রতিনিধিদের কাছে বলতে হবে, নৃ-গোষ্ঠীর সরকারের বিশেষ ভাবে বরাদ্ধের টাকা ছাড়া সরকারি উপবৃত্তি পাচ্ছে, সরকার মানুষের পাশে দাঁড়াচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বে দেশে দারিদ্র্যতা কমে আসছে, পৃথিবীর কোথাও এত দ্রুত অর্থনৈতিক পরিবর্তন হয়নি, বাংলাদেশ যে ভাবে পরিবর্তন হচ্ছে।

তিনি বলেন, সরকার নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য দেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। এ সরকারের আমলেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে, রাস্তাঘাট, ব্রিজ কালভাট, স্কুল, কলেজ, মাদ্রাসার ব্যাপক উন্নয়ন হয়েছে, প্রতিনিয়তই মানুষের দারিদ্রতা কমে আসছে।

ইউরোপের যুদ্ধের কারণে সারা বিশ্বে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, আমরা জানি নিম্ন আয়ের মানুষের একটু সাময়িক কষ্ট হচ্ছে, এটা কেটে যাবে, সারাদেশ প্রচুর খাদ্য রয়েছে, সরকার নানাহ ভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের খাদ্য, শিক্ষাসহ সকল বিষয়ে মানুষের জন্য প্রধানমন্ত্রী পাশে দাঁড়াচ্ছে, মানুষের অনেক পরিবর্তন হয়েছে, অর্থনৈতিকের সাথে সাথে সামাজিক অবস্থার ও পরিবর্তন হয়েছে।

আমারা এখন আর পিছনে ফিরে দেখতে চাইনা, দেশে বোমা হামলা দেখতে চাইনা, এতিমের অর্থ মারা দেখতে চাইনা, সরকারের ধারাবাহিকতা থাকলে দেশ আরও পরিবর্তন হবে। আমাদের দেশ উন্নত হয়েছে, ১৫ বছর আগে দেশ যেমন ছিল এখন অনেক পরিবর্তন হয়েছে, শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্থা করেছে, যুব সমাজের সামাজিক ভাবে প্রতিষ্ঠা হওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করেছে। শেখ হাসিনা দেশেকে এগিয়ে দিচ্ছে, এ এগিয়ে যাওয়া অব্যাহত রাখতে হবে। এ জন্য আবারও মানুষ নৌকায় ভোট দিতে হবে। সবাই ভোট কেন্দ্রে গিয়ে স্বচ্ছ ভোট প্রদান করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে আবার বিজয়ী করার জন্য সবাই কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সি এ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াছিন আরাফাত, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আলী আরশ্বাদ মিয়াজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, বালিয়া ক্ষদ্র নৃ-গোষ্ঠী সভাপতি সভাপতি কর্ণরাজ ত্রিপুরা প্রমুখ

এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্ল্যাহ, জেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, উপজেলা প্রকৌশলী স্নেহাল রায়, প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ, সমন্বয়কারী বালিয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোঃ তানভীর হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোট ২শত ২২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্ত বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ কাউসার হোসেন, গীতাপাঠ করেন প্রবীন চন্দ্র ত্রিপুর।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।