শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যুর ঘটনায় চাচা আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১:৪১ পিএম
চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যুর ঘটনায় চাচা আটক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নে ঘর উঠানোর জন্য ভিটা জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে চাচা কাউছারের এক ঘুষিতে ভাতিজা সালামত (৩৪) এর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

শনিবার (০১ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ইউনিয়নের তারা পাল্লা গ্রামের আমান উদ্দিন প্রধানিয়া বাড়ীর মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

সালামত ওই বাড়ীর রবিউল আলমের ছেলে। তিনি চাঁদপুর জেলা জজ আদালতের আইনজীবী পবিত্র লাল সরকারের সহকারী হিসেবে কাজ করতেন। গত ছয় মাস আগে তিনি বিয়ে করেছেন। কাউছার একই বাড়ীর মৃত আমির হোসেন প্রধানিয়ার ছেলে।

এ ঘটনায় নিহত সালামতের বাবা রবিউল আলম বাদী হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

Model Hospital

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন জানান, সকালে কাউসার ঘর উঠানোর জন্য বাড়ীর সামনের গর্তে বালু ভরাটের কাজ শুরু করেন। ওই সময় তার বাড়ীর সম্পর্কে ভাতিজা সালামত এসে জিজ্ঞাসা করে কেন বালু ভরাট করা হচ্ছে। এই নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে কাউছার সালামতের পেটে ঘুষি মারে। ঘুষির প্রচন্ড আঘাতে ঘটনাস্থলেই সালামত লুটিয়ে পড়ে। সেখান থেকে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. তামীম বলেন, সালামতকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

সালামতের পিতা রবিউল আলম বলেন, সকালে আমার ছেলে চাঁদপুর থেকে বাড়ীতে এসেছে টাকা নেয়ার জন্য। পরে সকালে দেখেন সকালে কাউছার বাড়ীর সামনে বালু দিয়ে জায়গা ভরাট করছে। । তাদের সাথে আমাদের সম্পত্তি বন্টন হয়নি। বালু ভরাটের জায়গা নিয়ে কোন সমস্যা নেই। অন্য জায়গা নিয়ে তাদের সাথে উচ্ছেদ মামলা আছে। কিন্তু কাউছার আমাদের সাথে কোন কথা না বলে রমজান মাসে আমার ছেলেকে এভাবে মেরেছে, সে আর বেঁচে থাকতে পারল না। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।

সংবাদ পেয়ে হাসপাতালে এসেছেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ। তিনি বলেন, বিষয়টি জানার পর পুলিশের একটি দল আসামীকে আটক করার জন্য ঘটনাস্থল এলাকায় গিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে আটকের চেষ্টা চলছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত কাউসারকে আটক করা হয়েছে।

নিহত সালামতের বাবা একটি মামলা দায়ের করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।